Dhaka , Wednesday, 9 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন ” মানিকগঞ্জে অতিরিক্ত সার ক্রয়ে বাধ্য করায় কৃষকের আক্ষেপ লালমনিরহাটে সমবায় সমিতির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার শিশুদের পেটে ইয়াবা পাচার: চট্টগ্রামে মূলহোতা আটক, ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঁধনের উপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়ি তালা বদ্ধ পলাতক পরিবার। CHAYANAGAR RAILWAY STATION হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত?

সিলেট জুড়ে বার বার বন্যা -জীবন যাত্রায় ভোগান্তি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:03:41 pm, Thursday, 4 July 2024
  • 127 বার পড়া হয়েছে

সিলেট জুড়ে বার বার বন্যা -জীবন যাত্রায় ভোগান্তি।।

আবুল কাশেম রুমন- সিলেট।।

বৃহত্তর সিলেট জুড়ে বার বার বন্যায় জীবন যাত্রায় ভোগান্তি বেড়েই চলেছে। অসহনীয় বন্যার ভোগান্তিতে সিলেটের নি¤œ ও মধ্য আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। ২০২২ সালের ভয়াবহ বন্যার ক্ষত-ই কাটিয়ে উঠা সম্ভব হয়নি। এর মাঝে এবার পরপর তিন দফা বন্যার কবলে পড়েছে সিলেট। বৃষ্টি আর ভারতীয় ঢলের কাছে বার বারই হার মানতে হচ্ছে সীমান্তবর্তী এ জনপদকে। এ দুটি যেন এখন এক দু:স্বপ্নের নাম।
বার বার বন্যায় থমকে যাচ্ছে জীবন যাত্রা- অচল হয়ে পড়ছে নগর থেকে গ্রাম। ক্ষতিও হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এ অবস্থায় সবার মুখেই এখন একটি প্রশ্ন-এই কষ্টের অবসান কবে।

সিলেটে বৃষ্টি থামছেনা। বৃষ্টি হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতে। এতে দ্রুত বাড়ছে পানি। সীমা ছাড়িয়েছে বিভিন্ন নদী। বন্যা শেষ হওয়ার আগেই তৃতীয় দফায় ডুবছে সিলেট- সুনামগঞ্জ- মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা। আর সিলেট নগরের অবস্থা তো এখন টক অব দ্য কান্ট্রি ।
তৃতীয়বার বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সিলেটের এইচএসসি পরীক্ষার্থীরা। রোববার -৩০ জুন- থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে ৮ জুলাই পর্যন্ত তা স্থগিত করা হয়। এমতাবস্থায় আবার প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল। এমনকি নগরীতেও প্রবেশ করেছে পানি।

শিক্ষার্থী- অভিভাবক ও সংশ্লিষ্টদের অনেকেই বলছেন- এক দফা পরীক্ষা পেছানো হলেও স্বস্তিতে নেই তারা। বন্যার কবলে স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ায় পরীক্ষার প্রস্তুতিতেও তার নেতিবাচক প্রভাব পড়ছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে শেষ ৩৬ ঘন্টায় ৩০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ সোমবার সকাল ৬টা  থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৯৪ মিলিমিটার। আর মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার। একইসাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে অবিরত। ফলে বন্যা পরিস্থতির অবনতি হচ্ছে সময়ে সময়ে। পানিবন্দি হয়ে পড়ছেন লাখ লাখ মানুষ।
পানি উন্নয়ন বোর্ড -পাউবো- সিলেট সূত্রে জানা গেছে- সিলেটের নদীগুলোতে আগের দিনের তুলনায় মঙ্গলবার আরো  বেড়েছে পানি। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিপদসীমার ১১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারার আমলশীদ পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারার শেওলা পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া সারি- গোয়াইন নদীর পানিও বিভিন্ন এলাকায় অতিক্রম করেছে।
এতে করে সিলেট জেলার গোয়াইনঘাট- কোম্পানীগঞ্জ- জৈন্তাপুর- কানাইঘাট- বালাগঞ্জ- ওসমানীনগর- ফেঞ্চুগঞ্জ- গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উপজেলার অসংখ্য এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। অনেক জায়গায় রাস্তাঘাট তলিয়ে গেছে। কানাইঘাট  পৌর শহর পানিতে নিমজ্জিত হয়েছে। শুধু গোয়াইনঘাট উপজেলার প্রায় ২৪৫ বর্গ কিলোমিটার এলাকা এবং ১৫১টি গ্রাম প্লাবিত হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের তথ্যমতে- সিলেটে বন্যায় ৭ লাখ ১১ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। ১৯৫টি আশ্রয় কেন্দ্রে আছেন ৯ হাজার ৫৬৮ জন মানুষ। বন্যায় জেলায় প্লাবিত গ্রামের সংখ্যা ১ হাজার ১৮৪টি।
ষষ্ঠবারের মতো ডুবছে সিলেট নগর –
টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নামতে না পারায় চলতি বর্ষা মৌসুমে ষষ্ঠবারের মতো ডুবেছে সিলেট। নগরের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই জলাবদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে।
সিলেট নগরের  বেশ কিছু এলাকার সড়ক ও বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে নগরের মির্জাজাঙ্গাল- মণিপুরি রাজবাড়ি- তালতলা- জামতলা- কুয়ারপা শিবগঞ্জ, শাহজালাল উপশহর, হাওয়াপাড়া- যতরপুর- মেন্দিবাগ- তোপখানা- মজুমদারি- ভাতালিয়া- চৌকিদেখী- দক্ষিণ সুরমাসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ

সিলেট জুড়ে বার বার বন্যা -জীবন যাত্রায় ভোগান্তি।।

আপডেট সময় : 12:03:41 pm, Thursday, 4 July 2024