Dhaka , Friday, 12 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাগলা বৌবাজার সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক’ শার্শায় দোয়া মাহফিলে বললেন– তৃপ্তি রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত টেকনাফে দিনদুপুরে দোকানে হামলা ও লুট, সাংবাদিক শাকেরের ভাই আহত নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ—ঢাকা থেকে মরদেহ এনে পলাতক স্বামী যাত্রাবাড়ি বর্ণমালা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত বেগমগঞ্জে ওলামা দলের বেগমজিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ; এতিম ও দুস্থদের মাঝে গোস্ত বিতরণ সিডিএ’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ, সিডিএ’র উচ্ছেদ অভিযান নারী সাংবাদিকদসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের প্রতিবাদ নির্বাচন প্রতিহত করার মতো শক্তি পৃথিবীতে নেই প্রেস সচিব শফিকুল আলম বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিন গ্রেফতার-১০ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি অজ্ঞাত নামক এক নারী মিলছে না নাম পরিচয়  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল পাইকগাছায় গফুরের বাঁচার আর্তনাদ: বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন আড়াইহাজারে এনসিপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ রামগঞ্জে কিশোরগ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর ২৭.২ লাখ টাকার ‘স্বর্ণ কাতান’ উদ্ধার: কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র নজরদারিতে চোরাকারবারীরা ব্যর্থ বিসিকে ওয়েভ টেক্স অ্যাপারেলসে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সঙ্গে কক্সবাজার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ:- নওশীন আরজান হেলাল দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে…. দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু

সাভারে নারী গণধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের

  • Reporter Name
  • আপডেট সময় : 12:45:30 pm, Sunday, 2 November 2025
  • 26 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

সাভারে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার (১ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় দুই জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাভারের রাজাঘাট এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সাভারের রাজাঘাট এলাকার মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। শুক্রবার রাতে তার ভাড়াকৃত কক্ষে প্রবেশ করে একই এলাকার অম্বর চৌধুরী ও দেলোয়ার হোসেন দিলু তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্তরা তাকে মারধর করে ভয়ভীতি দেখায়। পরে রাতেই কোনোভাবে তিনি উদ্ধার হয়ে শনিবার দুপুরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী নারী পুলিশের কাছে অভিযোগে বলেন, “অভিযুক্ত দুইজন পূর্বপরিচিত ছিল। তারা প্রায়ই নানা অজুহাতে আমার কক্ষে আসত। শুক্রবার রাতে হঠাৎ দরজা খুলে প্রবেশ করে আমাকে জোর করে ধর্ষণ করে পালিয়ে যায়।”

এ ঘটনায় আজ দুপুরে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করেন তিনি। মামলায় অম্বর চৌধুরী ও দেলোয়ার হোসেন দিলুকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন,

“ঘটনার পরপরই আমরা মামলা গ্রহণ করেছি। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি সত্যতা পাওয়া গেছে। তবে বিস্তারিত তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ বা প্রভাব রয়েছে কি না।

স্থানীয় এলাকাবাসীর বরাতে জানা গেছে, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী পরিবারের সদস্য। তারা এলাকায় বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী নারীর পরিবারের দাবি, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর থেকে অভিযুক্তদের সহযোগীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তাদের।

এদিকে পুরো ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাগলা বৌবাজার সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

সাভারে নারী গণধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের

আপডেট সময় : 12:45:30 pm, Sunday, 2 November 2025