Dhaka , Wednesday, 11 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং নিরাপত্তার অঙ্গীকার: লালমনিরহাটে ৫ সহস্রাধিক আনসার-ভিডিপি সদস্যের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ শ্রীপুরে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির বিএনপিতে যোগদান ৬ মাসেই অক্সিজেনের ভাঙা সেতু পুননির্মাণ করেছে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম–৯ আসনে আবু সুফিয়ান’র সমর্থনে সনাতনী র‍্যালি রংপুর বিভাগে নির্বাচন ঘিরে র‍্যাব ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে কড়া নিরাপত্তায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে এনসিটি ইস্যুতে শ্রমিকদের গ্রেফতার-নিপীড়নে উদ্বেগ পেশাজীবি পরিষদের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে জাতীয় পার্টির বিশাল জনসভা ঝালকাঠি-১ আসনে হাতপাখার ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল বেগমগঞ্জে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার ঢাকা-১৯ আসনে জমজমাট লড়াই, ভোটের অপেক্ষায় ভোটাররা বিএনপি প্রার্থী মেয়র মজিবর রহমানের সহধর্মিণী মুন্নীর  উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি  ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী গণমিছিল  ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন মোজাহেরুল কাদের। রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক রূপগঞ্জে নির্বাচনের হালচাল ভোটাররাই পাল্টে দিবেন নির্বাচনী সমীকরণ 

সাতকানিয়ায় ৫ দিনব্যাপী সাইবার সিকিউরিটি প্রশিক্ষণের উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 10:01:34 pm, Sunday, 25 January 2026
  • 35 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

সাইবার অপরাধ প্রতিরোধ এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় ৫ দিনব্যাপী সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সীর সহযোগিতায় এবং উপজেলা আইসিটি অফিস সাতকানিয়ার ব্যবস্থাপনায় রবিবার (২৫ জানুয়ারি) সকালে জেন-জি প্রশিক্ষণ একাডেমিতে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীকে সাইবার সিকিউরিটিতে দক্ষ করে গড়ে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সাইবার নিরাপত্তা, অনলাইন ঝুঁকি মোকাবিলা, ডিজিটাল সুরক্ষা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার ফাহাদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি এখন সময়ের দাবি। উপজেলা প্রশাসন এ লক্ষ্য বাস্তবায়নে সর্বদা আন্তরিক ও সচেষ্ট। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজ নিজ দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন জেলা আইসিটি অফিসার শিমুল ভৌমিক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইবার সিকিউরিটির গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পর্যায়ক্রমে উপজেলায় এ ধরনের আরও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্ম সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন ও দক্ষ হয়ে উঠবে, যা ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

সাতকানিয়ায় ৫ দিনব্যাপী সাইবার সিকিউরিটি প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় : 10:01:34 pm, Sunday, 25 January 2026