Dhaka , Tuesday, 17 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ২৫ খুদে ডাক্তারকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেত্রকোনার পূর্বধলার আগিয়া বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা, শেষে পুরস্কার বিতরণ গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:52:29 pm, Tuesday, 29 April 2025
  • 137 বার পড়া হয়েছে

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি

দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই ” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় সাতকানিয়া আদালত প্রাঙ্গন হতে এক বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট সদস্য সকলে সাদা টিশার্ট পরিধান করে র‍্যালীতে অংশ নেন। র‍্যালীটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া চৌকি আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর সাতকানিয়া আদালত প্রাঙ্গনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড বিশেষ কমিটি সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মোঃ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে, সাতকানিয়া আইনজীবী সমিতির সেক্রেটারী ও লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায়
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতকানিয়া সিনিয়র সহকারী জজ হেদায়েত উল্লাহ, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারিস্তা করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলায়মান, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক চৌধুরী, অ্যাডভোকেট এম. ফয়সাল, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রকিব চৌধুরী, অ্যাডভোকেট তাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট শিব সংকর নাথ, অ্যাডভোকেট সমর গুহ, অ্যাডভোকেট আশিষ দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষ যাতে বিচারবঞ্চিত না হয় সেজন্য কাজ করছে লিগ্যাল এইড। লিগ্যাল এইড অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা পেতে ভূমিকা রাখছে। আপোষে বিরোধ মীমাংসা করায় একদিকে আদালতের মামলা জটের শঙ্কা কমছে।
বক্তারা আরো বলেন, আইনগত সহায়তা প্রাপ্তি সম্পর্কে বিচারপ্রার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে, পাশাপাশি আইনী দীর্ঘসূত্রিতা ও নানা জটিলতার দুর্বলদিকগুলো কাটিয়ে দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তিতে প্রয়োজনীয় আইনী সংস্কার দরকার, তা না হলে বিচারপ্রার্থীদের ভোগান্তির শেষ হবে না।

সাতকানিয়া চৌকি আদালতে লিগ্যাল এইড এর শ্রেষ্ঠ আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট শাহাদাত হোসেন হিরু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইনজীবীদের ক্লার্ক, লিগ্যাল এইডের সেবাগ্রহীতা ও আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 06:52:29 pm, Tuesday, 29 April 2025