Dhaka , Friday, 12 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত টেকনাফে দিনদুপুরে দোকানে হামলা ও লুট, সাংবাদিক শাকেরের ভাই আহত নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ—ঢাকা থেকে মরদেহ এনে পলাতক স্বামী যাত্রাবাড়ি বর্ণমালা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত বেগমগঞ্জে ওলামা দলের বেগমজিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ; এতিম ও দুস্থদের মাঝে গোস্ত বিতরণ সিডিএ’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ, সিডিএ’র উচ্ছেদ অভিযান নারী সাংবাদিকদসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের প্রতিবাদ নির্বাচন প্রতিহত করার মতো শক্তি পৃথিবীতে নেই প্রেস সচিব শফিকুল আলম বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিন গ্রেফতার-১০ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি অজ্ঞাত নামক এক নারী মিলছে না নাম পরিচয়  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল পাইকগাছায় গফুরের বাঁচার আর্তনাদ: বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন আড়াইহাজারে এনসিপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ রামগঞ্জে কিশোরগ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর ২৭.২ লাখ টাকার ‘স্বর্ণ কাতান’ উদ্ধার: কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র নজরদারিতে চোরাকারবারীরা ব্যর্থ বিসিকে ওয়েভ টেক্স অ্যাপারেলসে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সঙ্গে কক্সবাজার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ:- নওশীন আরজান হেলাল দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে…. দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু পাবনায় ২ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার ঝালকাঠিতে ইয়াবাসহ যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আটক

সাতকানিয়ায় ইউএনও’র অভিযানে নকল এলপিজি গ্যাসের দুইটি গোডাউন সিলগালা:দুই লাখ টাকা জরিমানা আদায়

  • Reporter Name
  • আপডেট সময় : 09:31:17 pm, Monday, 3 November 2025
  • 88 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ এলপিজি গ্যাসের দুইটি অবৈধ গোডাউন জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলার সদর ইউনিয়নের বারদোনা গারাঙ্গীয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়। অভিযান চলাকালে দুটি গোডাউনে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ বসুন্ধরা এলপিজি সিলিন্ডার মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। এছাড়া, অতি ঝুঁকিপূর্ণ পরিবেশে সিলিন্ডারগুলো নিরাপত্তাহীনভাবে সংরক্ষিত অবস্থায় ছিল। এ ঘটনায় গোডাউন মালিক, ৮নং ওয়ার্ডের শরিফ পাড়ার বাসিন্দা কালাম বক্সুর ছেলে মুহাম্মদ আলমগীরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ২০০,০০০/-( দুই লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।
অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা, আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি সাতকানিয়ায় বিভিন্ন এলাকায় নকল এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির অভিযোগে একাধিক অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাতকানিয়ায় ইউএনও’র অভিযানে নকল এলপিজি গ্যাসের দুইটি গোডাউন সিলগালা:দুই লাখ টাকা জরিমানা আদায়

আপডেট সময় : 09:31:17 pm, Monday, 3 November 2025