Dhaka , Monday, 25 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু রাতের আঁধারে পদ্মার পাড় খনন মাটি পাচার, ঝুঁকিতে চরভদ্রাসনের রাস্তাঘাট ও ব্লক বাঁধ চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন মধুপুরে মোবাইলের দোকানে চুরি, নগদ টাকা ও মোবাইলসহ তিন লাখ টাকার মালামাল লুট লাল্দিমনিরহাটের আদিতমারীতে গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারীদের নিয়ে র‌্যাব-৭’র বিশেষ আয়োজন, উপর সামগ্রী বিতরণ ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেতানিয়াহু পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ ফেরাসহ যেসব পরিবর্তন আসছে স্ত্রীকে বাবার বাড়ি থেকে এনে কুপিয়ে হত্যা বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে : জ্যোতি ঈদযাত্রায় স্বস্তিতে ঘরে ফিরছেন যাত্রীরা, বাড়ছে বিশেষ ট্রেন ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রামুর কাউয়ারখোপে ভিজিএফ চাউল বিতরণ চন্দনাইশের গর্ব আফনান হায়াত নুহা সুস্থ জীবন, সুন্দর দেশ—মাদকমুক্ত হোক বাংলাদেশ” স্লোগানে, রূপগঞ্জে “নিরাপদ আগামী”র উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন রাষ্ট্র সংস্কারের বদলে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: ঝালকাঠিতে মিয়া গোলাম পরওয়ার

সাতকানিয়ায় অর্ধশত পিঠায় বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত 

  • Reporter Name
  • আপডেট সময় : 06:14:40 pm, Monday, 1 December 2025
  • 176 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে ঐতিহ্যের সৌন্দর্য্য ও নিজস্ব সংস্কৃতির প্রতি অনুপ্রাণিত করতে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণিল পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে বর্ণিল পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি ছিল মিলনমেলা, ঐতিহ্যের পুনর্জাগরণ আর খাদ্যসংস্কৃতির সমৃদ্ধ প্রদর্শনী। রঙিন বেলুনে সজ্জিত ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সামছুজ্জামান, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান,উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নিলয় বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাং সামছুদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সঞ্জিব চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। সবার অংশগ্রহণে পিঠা উৎসবটি পরিণত হয় এক আনন্দঘন ঐতিহ্য উৎসবে।

ঐতিহ্যের স্বাদে খাবারের আবেদন তুলে ধরতে তিনটি স্টলে সাজানো হয় প্রায় অর্ধশত প্রকারের ঐতিহ্যবাহী পিঠা। এর মধ্যে ছিল- আতিক্কা পিঠা, খেজুর পিঠা, ছ্যাই পাক্কান, নাড়ু, সাজ পিঠা, নুডলস্ স্টিক, সমুচা, পাকোড়া, অন্তন, রোল, পায়েস, নকশি পিঠা, পাটি সাপটা, চিতই পিঠা, ভাপা পিঠা, তালপিঠা সহ বহু স্বাদের পিঠা। স্টলগুলোতে অংশগ্রহণকারীরা শুধু পিঠার স্বাদই গ্রহণ করেননি, বরং নিজেদের স্মৃতি, পারিবারিক ঐতিহ্য ও গ্রামীণ জীবনের গল্পও ভাগাভাগি করেছেন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, তারুণ্যকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং স্থানীয় খাদ্যসংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবার, সমাজ ও সংস্কৃতির মিলনেই উন্নত সমাজ গড়ে ওঠে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী তার বক্তব্যে বলেন, গ্রামীণ পিঠা শুধু খাবার নয়- এটি আমাদের পরিচয়ের অংশ। আধুনিকতার পাশাপাশি আমাদের শিকড়কে প্রজন্মের কাছে পরিচিত করতে পিঠা উৎসব বিশেষ ভূমিকা রাখে।

পিঠার ঘ্রাণ, মানুষের ভিড়, হাসি-আনন্দ আর রঙিন সাজ- সবই মিলে উৎসবটিকে পরিণত করেছে এক অনন্য দিনে। বয়স্করা পেয়েছেন স্মৃতির আবেশ, আর তরুণরা পেয়েছেন ঐতিহ্যের নতুন স্বাদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

সাতকানিয়ায় অর্ধশত পিঠায় বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত 

আপডেট সময় : 06:14:40 pm, Monday, 1 December 2025