Dhaka , Saturday, 7 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক

সাতকানিয়ায় অগ্নিসংযোগ নাটক: পুলিশের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য

  • Reporter Name
  • আপডেট সময় : 07:21:29 pm, Friday, 30 January 2026
  • 33 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিবেশীদের ফাঁসানোর উদ্দেশ্যে নিজ বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা করার চাঞ্চল্যকর ঘটনা উদঘাটন করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে ভিন্নভাবে উপস্থাপিত হলেও পুলিশের নিবিড় তদন্তে বেরিয়ে এসেছে ঘটনার প্রকৃত রহস্য।

বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে সাতকানিয়া থানাধীন ১২নং ধর্মপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বনিক পাড়া এলাকায় জনৈক রাজীব দাসের বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টার সংবাদ পায় পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে।

ঘটনাস্থলে বসতঘরের বাসিন্দা অঞ্জু দাস (৬০) পুলিশকে জানান, রাতের অন্ধকারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের দরজার সিটকানি বাইরে থেকে আটকে দিয়ে ছাদ ও চারপাশে খড় ছিটিয়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তিনি কেরোসিনের গন্ধ পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে দাবি করেন। তিনি প্রতিবেশী ভোলা পালিত গংদের সঙ্গে জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেন। তবে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে অসংলগ্নতা ও সন্দেহজনক বিষয় পরিলক্ষিত হওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে জানা যায়, ঘটনার সময় অঞ্জু দাসের ছোট ছেলে রাজীব দাস (৩৫) ঘটনাস্থল এলাকায় উপস্থিত ছিল, যদিও তিনি নিয়মিত চট্টগ্রাম শহরে বসবাস করেন।

পরবর্তীতে রাজীব দাসকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, প্রতিবেশীদের ফাঁসানো ও হয়রানির উদ্দেশ্যে তিনিই পরিকল্পিতভাবে নিজ বসতঘরে আগুন লাগানোর চেষ্টা করেন। তিনি পুলিশকে জানান, গত ২৮ জানুয়ারি সকালে তার মায়ের সঙ্গে প্রতিবেশীদের ঝগড়ার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের উদ্দেশ্যে গোপনে চট্টগ্রাম থেকে বাড়িতে এসে এ ঘটনা ঘটিয়ে পুনরায় শহরে ফিরে যান।

এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত রাজীব দাস ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে কিংবা নিরপরাধ মানুষকে ফাঁসানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

সাতকানিয়ায় অগ্নিসংযোগ নাটক: পুলিশের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য

আপডেট সময় : 07:21:29 pm, Friday, 30 January 2026