Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫ পর্যটক রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ। শারদীয় দুর্গাপূজায় মোস্তফাপুরবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম সোহাগ চরভদ্রাসনে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন – এমপি খোকন তালুকদার কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭

শ্রীপুরে প্রয়াত সাবেক সেনা কর্মকর্তার দুই স্ত্রীর মারামারি নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে

  • Reporter Name
  • আপডেট সময় : 06:53:13 pm, Thursday, 30 January 2025
  • 288 বার পড়া হয়েছে

শ্রীপুরে প্রয়াত সাবেক সেনা কর্মকর্তার দুই স্ত্রীর মারামারি নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে

এম এইচ হৃদয় খান গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে প্রয়াত ব্যবসায়ী মোশারফ সরকারের দুই স্ত্রী সেলিনা মোশারফ ও পায়েল সরকারের মধ্যে চলমান বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগ স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই দুই পক্ষের মধ্যে ইতোমধ্যেই থানায় ও আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে।

২য় স্ত্রী পায়েল সরকার জানান, তিনি এখন পর্যন্ত থানায় ও আদালতে মোট পাঁচটি মামলা দায়ের করেছেন। তবে অন্যদিকে, তিনিও পাল্টা মামলায় আসামি হয়েছেন। এ বিষয়ে পায়েল বলেন, “আমি আইনি পথে সমস্যার সমাধান করার চেষ্টা করছি। কিন্তু প্রথম স্ত্রী সেলিনা মোশাররফ বারবার আমাদের বাড়িতে হামলা চালাচ্ছেন এবং আমাদের জীবন দুর্বিষহ করে তুলছেন। গত ২০২৪ সালের জানুয়ারিতে সেলিনা মোশারফ আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করেছেন, যা এখনও আমাদের মনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে।”

অন্যদিকে, প্রয়াত ব্যবসায়ীর প্রথম স্ত্রী সেলিনা মোশাররফ নিজেকে ভুক্তভোগী দাবি করে পাল্টা অভিযোগ করেন। তিনি জানান, “স্বামীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ২য় স্ত্রী পায়েল সরকার অহেতুক ঝামেলা করছেন এবং আমার পরিবারকে হয়রানি করছেন।”

গত ২৫ জানুয়ারি প্রয়াত মোশারফ সরকারের রেখে যাওয়া একটি টিনশেড বাড়ি দখল নিতে মিলাদের নামে খিচুড়ি ভোজের আয়োজন করেন সেলিনা মোশারফ। তবে এ আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ মোশাররফ সরকারের মৃত্যুবার্ষিকী ছিল অক্টোবর মাসে। এমন আয়োজনের সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন সেলিনা মোশাররফ।

অতঃপর মিলাদের ঘটনার পরদিন রাতে অপরিচিত কয়েকজন ২য় স্ত্রী’র কসমেটিকসের দোকান ভাঙচুর করে। পায়েল সরকার ভাঙচুরের ঘটনায় অপর পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে সেটা আমলে নেয়নি থানা পুলিশ। তাই পায়েল সরকার শ্রীপুর থানা পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, “প্রথম স্ত্রী বারবার আমাদের বাড়িতে হামলা করলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। থানায় অভিযোগ করলে সঠিক বিচার পাওয়া যায় না।”

গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক এ বিষয়ে বলেন, “দুই স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারি নিয়ে শ্রীপুর থানায় অনেকগুলো মামলা হয়েছে। তারা প্রায়ই এসব ঘটনায় জড়ায়। প্রতিবার মামলা গ্রহণ করা সম্ভব নয়। তাদের দু’জনেরই কাউন্সিলিং প্রয়োজন।”

বর্তমানে, প্রয়াত ব্যবসায়ীর সম্পত্তি নিয়ে এই বিরোধ আরও জটিল আকার ধারণ করেছে। স্থানীয় জনগণ এই সমস্যার একটি কার্যকর সমাধান চায়। প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা

শ্রীপুরে প্রয়াত সাবেক সেনা কর্মকর্তার দুই স্ত্রীর মারামারি নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে

আপডেট সময় : 06:53:13 pm, Thursday, 30 January 2025