Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-২০ মধুপুরে জামায়াতে ইসলাম ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে :-মেয়র ডা. শাহাদাত হোসেন কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়- স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনীতি বাদ দিলে কি একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয়? খুরুশকুলে সেনাবাহিনীর ঝটিকা অভিযান: দেশীয় অস্ত্র ও ওয়াকি-টকিসহ দুই সহোদর আটক পাঁচবিবিতে ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ নগরীতে অস্ত্র,কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেফতার আগাছা থেকে কাগজ উদ্ভাবনে করল চবি শিক্ষার্থীরা চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী পক্ষে এ্যাব’র নির্বাচনী প্রচারণা গণমাধ্যম কর্মীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় সাঈদ আল নোমানের রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, জোরালো হলো দ্বিপাক্ষিক সম্পর্ক বিএনপি ক্ষমতায় এলে ঢাকায় তৈরি হবে অন্তত ৪০টি খেলার মাঠ: তারেক রহমান মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা রূপগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে বিশাল গন মিছিল লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের বিজয় লক্ষ্যে ০৯নং ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে বিশাল উঠান বৈঠক। লক্ষ্মীপুর-২ আসন: রায়পুরের ৯নং ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণমিছিল, নেতৃত্বে মিজান হাওলাদার মধুপুরে মেম্বার কল্যাণ ফোরামের উদ্যোগে ধানের শীষের মিছিল অনুষ্ঠিত মধুপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ৮৯ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় মধুপুরে জামায়াতের সংবাদ সম্মেলন দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ করলেন জামায়াতের প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী খুলনায় পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত এই নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ড. রিপন পাইকগাছায় যৌথবাহিনীর মহড়া ও ভোটকেন্দ্র পরিদর্শন পাইকগাছায় সরকারি জমি দখলের অভিযোগ; প্রশাসনের উচ্ছেদের আশ্বাস তিস্তাপাড়ের কান্না ও বঞ্চনার জীবন্ত দলিল: প্রকাশিত হলো আসাদুল হাবিব দুলুর ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য

শেখ হাসিনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 02:17:35 am, Thursday, 13 January 2022
  • 244 বার পড়া হয়েছে

শেখ হাসিনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মোঃ নুর উদ্দিন শেখ,
পিরোজপুর প্রতিনিধি।।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ। শেখ হাসিনা মনে করেন এ দেশের প্রতিটি মানুষের প্রতি তার দায়িত্ব রয়েছে সে যে ধর্মের বা যে দলেরই হোক না কেন।
তাই তিনি দেশের প্রতিটি নাগরিকের খাদ্য ও রাষ্ট্রীয় সকল সেবা নিশ্চিত করেছেন।

করোনার এই ভয়াবহ সময়েও বছরের শুরুতে তিনি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দিয়েছেন। সকল শ্রেনীর মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিচ্ছেন। তিনি প্রতিহিংসার বা সাম্প্রদায়িক রাজনীতি করেন না। শেখ হাসিনা না থাকলে দেশের উন্নয়ন থেমে যাবে। দেশে আবার জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতি বেড়ে যাবে। শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি ভাল থাকলে আমরা ভাল থাকব।

মঙ্গলবার দিনব্যাপী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলহাজ¦ আব্দুর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গনে, বলদিয়া সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ও বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত পৃথক তিনটি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এদিন সকালে চাঁদকাঠি জিসি-বৈঠাকাঠা সড়কে আরসিসি গার্ডার ব্রীজ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুরে বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে মন্ত্রী ইয়ংমেন্স ক্লাব আয়োজিত চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিন তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল্লাহ মিয়া ও সমাজ সেবক শামিম হাসানের কবর জিয়ারত করেন। সুধী সমাবেশে প্রধান অতিথি মন্ত্রী শ ম রেজাউল করিম ছাড়াও আরও বক্তব্য রাখেন, সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, উপজেলা যুবলীগ নেতা শাহ মো. নাসির উদ্দিন প্রমুখ।

এসময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল ইসলাম পিপিএম (সেবা), নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মিরপুর ল’ কলেজ শাখার সভাপতি সুমি জামান, ইউপি সদস্য মো. সোহাগ মিয়া ও ইউপি সদস্য মো. বাবুল বাহাদুরসহ দলীয় নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

শেখ হাসিনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট সময় : 02:17:35 am, Thursday, 13 January 2022