Dhaka , Friday, 12 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাগলা বৌবাজার সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক’ শার্শায় দোয়া মাহফিলে বললেন– তৃপ্তি রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত টেকনাফে দিনদুপুরে দোকানে হামলা ও লুট, সাংবাদিক শাকেরের ভাই আহত নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ—ঢাকা থেকে মরদেহ এনে পলাতক স্বামী যাত্রাবাড়ি বর্ণমালা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত বেগমগঞ্জে ওলামা দলের বেগমজিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ; এতিম ও দুস্থদের মাঝে গোস্ত বিতরণ সিডিএ’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ, সিডিএ’র উচ্ছেদ অভিযান নারী সাংবাদিকদসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের প্রতিবাদ নির্বাচন প্রতিহত করার মতো শক্তি পৃথিবীতে নেই প্রেস সচিব শফিকুল আলম বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিন গ্রেফতার-১০ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি অজ্ঞাত নামক এক নারী মিলছে না নাম পরিচয়  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল পাইকগাছায় গফুরের বাঁচার আর্তনাদ: বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন আড়াইহাজারে এনসিপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ রামগঞ্জে কিশোরগ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর ২৭.২ লাখ টাকার ‘স্বর্ণ কাতান’ উদ্ধার: কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র নজরদারিতে চোরাকারবারীরা ব্যর্থ বিসিকে ওয়েভ টেক্স অ্যাপারেলসে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সঙ্গে কক্সবাজার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ:- নওশীন আরজান হেলাল দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে…. দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু

শেখ হাসিনাকে কেন ফেরত দিতে চায় না ভারত?

চব্বিশের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই তাকে দেশে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে জুলাই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া কোনো দেশের পক্ষেই বন্ধুত্বপূর্ণ আচরণ নয় বলেও উল্লেখ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট কঠোর আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান শেখ হাসিনা এবং তখন থেকেই নয়াদিল্লিতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। গত দেড় বছরে তাকে ফেরত দেওয়ার অনুরোধ জানালেও ভারত তাতে সাড়া দেয়নি। ফলে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তপ্ত অবস্থায় রয়েছে। এবার মৃত্যুদণ্ডের রায় সেই উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন—‘নয়াদিল্লি কীভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে?’ অন্যদিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেছেন, ভারত এই মামলাকে বাংলাদেশের ক্ষমতাসীন শক্তির রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে। তার মতে, বর্তমান বাংলাদেশ সরকার ভারত–বিরোধী মনোভাবাপন্ন হিসেবে নয়া দিল্লির দৃষ্টিতে বিবেচিত হচ্ছে।

রায়ের প্রতিক্রিয়ায় ভারতের বিবৃতিতে বলা হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে সব অংশীজনের সঙ্গে যুক্ত থাকবে।

তবে সম্পর্কের বর্তমান টানাপোড়েন কাটাতে দ্রুত কোনো অগ্রগতি হবে না বলে মনে করেন পিনাক রঞ্জন চক্রবর্তী। বাংলাদেশের পরবর্তী নির্বাচনই হতে পারে নতুন সূচনার সুযোগ, যদিও সেই নির্বাচনে আওয়ামী লীগ নেই। ভারতের বিরোধী বড় দলগুলো সাধারণত ভারতকে সমালোচনা করলেও নির্বাচিত প্রশাসনের সঙ্গে কাজ করাই ভারতের জন্য সুবিধাজনক হবে বলে তিনি মনে করেন।

ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শ্রীরাধা দত্ত বলেন, হাসিনাকে ঘিরে ভারত বর্তমানে কঠিন অবস্থানে আছে। তবে বাংলাদেশের জনগণের তার প্রতি ক্ষোভও উপেক্ষা করা যাবে না। তার মতে, ভারত আপাতত নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে এবং ভবিষ্যতে যেই সরকার আসুক, তার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের দিকেই নজর দেবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাগলা বৌবাজার সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

শেখ হাসিনাকে কেন ফেরত দিতে চায় না ভারত?

আপডেট সময় : 01:12:51 pm, Wednesday, 19 November 2025