Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মে ৮ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ১২ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:28:17 am, Tuesday, 9 July 2024
  • 137 বার পড়া হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মে ৮ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ১২ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।।

কৌশিক চৌধুরী- হিলি প্রতিনিধি।।
প্রায় ৮ মাসের ৩৮ হাজার ৯শ ৪৫ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় দিনাজপুরের হিলির নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন বিদ্যুৎ বিভাগ। প্রায় ১২ দিন থেকে বিদ্যালয়টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
গেলো ২৮ শে জুন শুক্রবার বিদ্যালয়টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন হিলি পল্লী বিদ্যুৎ অফিস। তার পর থেকে এখন পর্যন্ত সংযোগের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
হিলি পল্লী বিদ্যুৎ অফিসের তথ্যমতে- ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালে মে মাস পর্যন্ত ৩৮ হাজার ৯শ ৪৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন- ১২ দিন থেকে স্কুলে বিদ্যুৎ নেই। গরমের মধ্যে কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে। প্রধান শিক্ষক আজ বিদ্যুৎ বিল দিবেন কাল দিবেন এভাবেই চলছে।
নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন,স্কুলের ফান্ডে টাকা না থাকার কারনে বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে দ্রুত সংযোগ লাগানোর।
তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম ডাবলু বলেন- আমি গেলো দুই মাস হলো এই বিদ্যালয়ের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করেছি। এরপর থেকে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে প্রধান শিক্ষককে বার বার বলার পরেও তিনি পরিশোধ না করায় গত ২৮ শে জুন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
তিনি আরো বলেন,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্রে করে জরুরী ভিত্তিতে মিটিং করে প্রধান শিক্ষককে বিল পরিশোধ করার কথা বলা হয় তবে তিনি আজ পরিশোধ করবে কালকে করবে বলে কালক্ষেপণ করছে।
হিলি পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার জানান,হাকিমপুরে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধ রয়েছে। তবে এই একটি মাত্র প্রতিষ্ঠানের ৮ মাসেন বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং বার বার নোটিশ করার পরেও পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কেউ এখন যোগাযোগ করেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মে ৮ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ১২ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।।

আপডেট সময় : 10:28:17 am, Tuesday, 9 July 2024