Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ‎রামগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ সেতু নির্মাণ লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ৩ মাদককারবারী আটকসহ বিপুল মাদক জব্দ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর সাথে মধুপুরে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত খুলনা জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং; সততা ও নিরপেক্ষতার বার্তা দিলেন পুলিশ সুপার ২৬ বছরের সাহিত্যযাত্রা: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের রজত জয়ন্তী উদযাপন চট্টগ্রাম বন্দরের ধর্মঘটের প্রতি সর্বাত্মক সমর্থন : পেশাজীবী নেতৃবৃন্দ নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের সম্প্রীতির ডাক: একটি হাত ‘হিন্দু’, অন্যটি ‘মুসলিম’- ব্যারিস্টার কায়সার কামাল সকল ধর্মের অনুসারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার; মাওঃ আবুল কালাম আজাদ ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি

“শিক্ষকতা একটা শিল্প, এটা চর্চার মাধ্যমে অর্জন করতে হয়”- চবি উপাচার্য

  • Reporter Name
  • আপডেট সময় : 07:31:51 pm, Sunday, 7 December 2025
  • 19 বার পড়া হয়েছে
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী (৭-১১ ডিসেম্বর) “Foundation Training Program For Professional Development” শীর্ষক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অংশগ্রহণকারী সকল শিক্ষককে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষকতা একটা শিল্প, এটা চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। আপনারা তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে শিক্ষক হয়েছেন। আপনারা যোগ্য বিধায় নিয়োগ পেয়েছেন, এখন সেটা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। অনেকে ভালো শিক্ষার্থী কিন্তু শিক্ষক হিসেবে ভালো করতে পারেন না, ভালো শিক্ষক হতে হলে টিচিং পদ্ধতি ভালোভাবে জানতে হবে। একজন শিক্ষক তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করলে জনপ্রিয় শিক্ষক হওয়া সম্ভব। অর্পিত দায়িত্বের মধ্যে সবার আগে পড়ে নিষ্ঠার সাথে ক্লাস নেওয়া, নৈতিকতার সাথে পরীক্ষার খাতা মূল্যয়ন। উপাচার্য বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর শিক্ষক নীতিমালা পরিবর্তন করেছি। লিখিত, প্রেজেন্টেশন ও ভাইভার মাধ্যমে শিক্ষক নিয়োগ নিচ্ছি আমরা। উপাচার্য আরও বলেন, শিক্ষকদের নিয়ে হওয়া বেশিরভাগ প্রশিক্ষণগুলো হয় গবেষণা কেন্দ্রীক। এ প্রশিক্ষণটি আশা করি শিক্ষকদের টিচিং পদ্ধতি সম্পর্কে শিখানো হবে। এ প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসিকে ধন্যবাদ জানান চবি উপাচার্য।
প্রশিক্ষণের প্রথমদিন ট্রেইনার ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ। প্রশিক্ষণটি প্রতিদিন সকাল ৯.৩০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ২৮ জন শিক্ষক অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি

“শিক্ষকতা একটা শিল্প, এটা চর্চার মাধ্যমে অর্জন করতে হয়”- চবি উপাচার্য

আপডেট সময় : 07:31:51 pm, Sunday, 7 December 2025