Dhaka , Friday, 12 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিডিএ’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ, সিডিএ’র উচ্ছেদ অভিযান নারী সাংবাদিকদসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের প্রতিবাদ নির্বাচন প্রতিহত করার মতো শক্তি পৃথিবীতে নেই প্রেস সচিব শফিকুল আলম বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিন গ্রেফতার-১০ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি অজ্ঞাত নামক এক নারী মিলছে না নাম পরিচয়  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল পাইকগাছায় গফুরের বাঁচার আর্তনাদ: বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন আড়াইহাজারে এনসিপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ রামগঞ্জে কিশোরগ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর ২৭.২ লাখ টাকার ‘স্বর্ণ কাতান’ উদ্ধার: কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র নজরদারিতে চোরাকারবারীরা ব্যর্থ বিসিকে ওয়েভ টেক্স অ্যাপারেলসে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সঙ্গে কক্সবাজার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ:- নওশীন আরজান হেলাল দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে…. দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু পাবনায় ২ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার ঝালকাঠিতে ইয়াবাসহ যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আটক বেগমগঞ্জে একাধিক মামলার আসামি গণপিটুনিতে হত্যা ; মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন   হাটহাজারীর একই গ্রামে দুই এমপি প্রার্থী: নির্বাচনী এলাকায় নতুন আলোচনার ঝড়। পাবনায় মাটি বোঝাই ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপির দুই প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব সহ আহত ৫ মান্দাতার আমলের রাজনীতি দেশে চলবে না ; নোয়াখালীতে জেএসডির প্রার্থী পরিচিতি সভায় তানিয়া রব বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে ‎রূপগঞ্জে র‍্যালী আলোচনা সভা প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ রূপগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস: হিউম্যান এইডের উদ্যোগে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

শার্শায় ইছামতী নদী থেকে ধরা পড়লো ১৬ কেজি ওজনের পাঙাশ মাছ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:39:26 pm, Sunday, 2 November 2025
  • 99 বার পড়া হয়েছে

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে ইছামতি নদীতে ১৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। রবিবার সকালে অগ্রভুলোট গ্রামের বিল্লাল হোসেন ও আব্দুর রহিম নামে দুই বন্ধু মিলে ১৬ কেজি ওজনের এই পাঙ্গাস মাছটি সীমান্ত সংলগ্ন ইছামতী নদী থেকে শিকার করেন।

মাছ শিকারী বিল্লাল হোসেন (২৫) অগ্রভুলোট গ্রামের রুহুল কুদ্দুসের ও আব্দুর রহিম (২২) একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। তারা দুজনে পরস্পরের বন্ধু।

শীতের আগমনে পানি কমে যাওয়ায় ইছামতি নদীতে ৫/৭ কেজি ওজনের রুই, কাতলা, সিলভার ও পাঙাশ জাতের মাছ প্রচুর পরিমানে ধরা পড়ছে। তবে এই প্রথম ১৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়লো। বিল্লাল হোসেন জানায়, তারা সকালে নদীতে হুইল ফেলে কিছুক্ষণ বসে থাকার পর বড়সিতে টান অনুভব করে। বড় ধরনের একটা কিছু হতে পারে ভেবে জাঙলি নিয়ে নদীতে নেমে পড়ে। ও মাছটি ডাঙায় তোলে। পরে গ্রামের শিপন হোসেনের দোকানে মাছটি ওজন দিলে ১৫ কেজি ৯০০ গ্রাম ওজন হয়।

দোকানদার শীপন হোসেন জানান, এতে বড় পাঙাশ আমি কখনো দেখিনি। তাই আমরা কয়জন মিলে ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছি। বিল্লাল হোসেন জানায়, তারা প্রতিদিনই হুইল নিয়ে ইছামতী নদীত মাছ শিকার করতে যায়। এই প্রথমবার তাদের হুইলে ১৬ কেজি ওজনের পাঙাশ ধরা পড়ল। তারা বলে এবছর নদিতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, এ মাছগুলো উজানের পানিতে ভেসে আসতে পারে। তবে এ উপজেলার কোন মৎস্য খামার বা পুকুরে এত বড় মাছ চাষ হয়না। এবং এতো বড় মাছের ঘের ভেসে গেছে এমন তথ্য আমাদের কাছে নেই। মাছ গুলো ভারতের বিভিন্ন এলাকা থেকে আসতে পারে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিডিএ’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ, সিডিএ’র উচ্ছেদ অভিযান

শার্শায় ইছামতী নদী থেকে ধরা পড়লো ১৬ কেজি ওজনের পাঙাশ মাছ

আপডেট সময় : 08:39:26 pm, Sunday, 2 November 2025