Dhaka , Saturday, 7 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক

শরীয়তপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দম্পতি আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 05:40:53 pm, Thursday, 29 January 2026
  • 40 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ স্বামী–স্ত্রীকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাকিম আলী মাদবর কান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উক্ত এলাকার মৃত লালমিয়া মাদবরের ছেলে সেকেন্দার মাদবর (৫২) এবং তার স্ত্রী রানী আক্তার।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল সাকিম আলী মাদবর কান্দি গ্রামের সেকেন্দার মাদবরের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই স্বামী–স্ত্রীকে আটক করা হয়।

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—১ কেজি গাঁজা, ২ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ১টি ইলেকট্রিক সিগারেট, ২টি কলকি, ১টি গাঁজা কাটার, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ১২টি বাঁশি, ১ পিস হরিণের কস্তুরী, ১ রুল ফুয়েল পেপার, ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ৩টি চাপাতি, ১টি ছুরি, মদের বোতল, ৩টি দা এবং নগদ ১০ হাজার ৩৭০ টাকা।

এ বিষয়ে জাজিরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন,“ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জাজিরার সেনেরচর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

শরীয়তপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দম্পতি আটক

আপডেট সময় : 05:40:53 pm, Thursday, 29 January 2026