Dhaka , Tuesday, 9 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবিত “ইউনিভাার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত। নোয়াখালীতে একাধিক মামলার আসামিকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা  নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে ১০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ   সরাইলে‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫’ পালিত বেগম রোকেয়া দিবসে রাজাপুরে সফল জননী পুরস্কার পেলেন আনোয়ারা খানম নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান   গোপনে নারীদের গোসল ও পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, অভিযুক্ত সুমন বাপ্পি গ্রেপ্তার ‎বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন,মশাল মিছিল অনুষ্ঠিত চন্দনাইশ উপজেলা পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কাজেও অবদান রেখে চলেছে ১৫ বিজিবি ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে একযোগে কাজ করবে চসিক ও এমএসএফ মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত শরীয়তপুরে মসজিদের মধ্যে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে প্রয়োজন নগর সরকার :- চসিক মেয়র ডা. শাহাদাত চরভদ্রাসন থানার নবাগত ওসির সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত রূপগঞ্জ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ ফরিদপুরের আলফাডাঙ্গায় উদযাপিত হলো বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান–২০২৫। সদরপুরে ‘অদম্য নারী ‍পুরস্কার’ অনুষ্ঠান সম্পন্ন পাইকগাছায় আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে- ইউএনও ওয়াসিউজ্জামান নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -জেলা প্রশাসক কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উদযাপিত দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারুণ্যের অঙ্গীকার চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ অনুষ্ঠিত অভিযাত্রী পত্রিকার উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ৯ ডিসেম্বর মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী সাতকানিয়ায় কেরানীহাট উপকেন্দ্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ: ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে  নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর আমি নিজেও নির্বাচনী প্রচারণায় ধর্মপুর ইউনিয়নে স্বৈরাচার কর্তৃক আঘাতপ্রাপ্ত হই:- কর্ণেল অলি “আমরা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি”- চবি উপাচার্য। 

শরীয়তপুরে জমির বায়নায় নিয়ে প্রতারণা, বিপাকে নারীসহ অনেকে

  • Reporter Name
  • আপডেট সময় : 04:01:46 pm, Sunday, 2 November 2025
  • 81 বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি:

স্বপ্ন ছিল নিজের জমিতে ছোট্ট একটা ঘর তুলবেন। স্বামী-সন্তান নিয়ে শান্তিতে থাকবেন। সেই স্বপ্নকে বাস্তব করতে জীবনের সব সঞ্চয় তুলে দিয়েছিলেন স্থানীয় এক জমি বিক্রেতার হাতে। কিন্তু এখন সেই নারী অসহায় প্রতারিত হয়ে পথে বসার অবস্থা হয়েছে।

ঘটনাটি শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের পরাসদ্দী গ্রামে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী আঞ্জুমান ইসলাম বাদী হয়ে চার জনকে আসামী করে আংগারিয়া পুলিশ ফাঁড়ীতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, আংগারিয়া ইউনিয়নের পরাসদ্দী গ্রামের রোকেয়া বেগম, মিন্টু ফরাজি, লিটন ফরাজি ও বেলায়েত সরদার।

শুধু ওই আঞ্জুমান ইসলাম নন, আরও কয়েকজন ভুক্তভোগী রোকেয়া বেগমের প্রতারণার শিকার হয়েছেন। রিনা বেগম, লাকি আক্তার,ইয়ারুন বেগম ও আলামিন মুন্সি সহ প্রায় ১৫ জনের সাথে জমি বিক্রির নামে রোকেয়া ও তার স্বামী মিন্টু ফরাজি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানে তারা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আংগারিয়া ইউনিয়নের মিন্টু ফরাজির স্ত্রী রোকেয়া বেগম ২০২২ সাথে একই এলাকার সেনা সদস্য এমদাদুল হকের স্ত্রী আঞ্জুমান ইসলামের কাছে জমি বিক্রির কথা বলে বায়না বাবদ প্রায় চল্লিশ লাখ টাকা নেন। এরপর অভিযুক্ত রোকেয়া ও স্বামী মিন্টু ফরাজি সেই টাকা দিয়ে দুটি ট্রাক কিনেন। কথা ছিলো নির্ধারিত সময়ের মধ্যে জমির দলিল রেজিস্ট্রি করে দিবেন রোকেয়া। তবে
নির্ধারিত সময়ের মধ্যে জমি রেজিস্ট্রি না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন রোকেয়া ও মিন্টু । পরে জমি রেজিস্ট্রি অথবা টাকা ফেরত চাইলে শুরু হয় টালবাহানা। এনিয়ে স্থানীয় ভাবে ও আংগারিয়া পুলিশ ফাঁড়ীতে একাধিক বার মিমাংসা করার চেষ্টা করা হলে রোকেয়া বেগম সালিসির সময় টাকা ফেরত অথবা জমি লিখে দেওয়ার কথা বললেও তিন বছরে হলেও এখন টাকা কিংবা জমি বুঝিয়ে দিতে পারেন নি। এখন বায়না চুক্তি অনুযায়ী জমি হস্তান্তর না করায় আঞ্জুমান টাকা ফেরত চাইলে উল্টো অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও রিনা বেগমের কাছথেকে ১২ লাখ, লাকি আক্তারের থেকে ৫০ হাজার ও ইয়ারুন বেগমের থেকে কয়েক ভরি স্বর্ণ সহ প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে তারা গা ঢাকা দিয়েছেন।

ভুক্তভোগী আঞ্জুমান ইসলাম বলেন,”জীবনের সব সঞ্চয় তুলে দিয়েছিলাম জমির বায়নায়। ভাবছিলাম নিজের একটা ঘর হবে। এখন মনে হয়, ভুল করে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছিলাম। আমি প্রায় চার বছর ধরে আমার প্রতিবেশী রোকেয়া বেগমকে প্রায় চল্লিশ লাখ টাকা জমির বায়না দিয়েছি। রোকেয়া বলেছিল দ্রুত দলিল ও জমি বুঝিয়ে দিবে। এখন টাকাও দিচ্ছে না জমিও দিচ্ছে না। টা ফেরত চাইলে উল্টো হুমকি ধামকি দিচ্ছে। আমাদের হয়রানি করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে আমাদের হয়রানি করছে। আমি প্রশাসনের কাছে ও আপনাদের কাছে ন্যায় বিচারক চাই।”

ভুক্তভোগী রিনা বেগম বলেন, “ আমার স্বামী একজন প্রবাসী। আমাকে জমি দিবে এটা বলে প্রায় ১২ লাখ টাকা নিয়েছে । যখন টাকা দিলাম, তখন ওরা খুব মিষ্টি কথা বলেছিল। বলেছিল দ্রুত রেজিস্ট্রি হবে। কিন্তু এখন টাকা ফেরত চাইলে উল্টো ভয় দেখায় বলে বেশি ঘাঁটলে দেখে নেবে। আমি আমার টাকা ফেরত চাই।”

ভুক্তভোগী ইয়ারুম বেগম বলেন,” রোকেয়া বেগম আমার পরিচিত। কিছুদিন আগে হটাৎ আমার বাসায় গিয়ে বলে আমি এক আত্মীয় বাড়ীতে বিয়ের দাওয়াতে যাবো আপনার গহনা গুলো আমাকে একটু দেন আমি এসে দিয়ে দিবো। এখন এতোদিন হয়ে গেলো এখনো আমার গহনা ফেরত দিচ্ছে না। আমি কয়েকবার নিতে এসেছি কিন্তু রোকেয়া বিভিন্ন টালবাহানা করে। আমি এখন পারিবারিক ঝামেলায় আছি। আমি আমার গহনা ফেরত চাই।”

লাকি আক্তার নামে আরও এক ভুক্তভোগী বলেন,”রোকেয়া আমার চাচাতো বোন হয়। আমার বাসায় গিয়ে রোকেয়া বলে একটু বিপদে আছি আমাকে পঞ্চাশ হাজার টাকা ধার দে আমি সরল মনে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছি । টাকা নেওয়ার সময় বলেছে সপ্তাহ খানেকের মধ্যে ফেরত দিয়ে দিবো। এখন দুই বছর হয়ে গেছে এখনো টাকা ফেরত দিচ্ছে না। এখন টাকা চাইতে আসলে আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমাকে এখন রীতিমতো হয়রানি করছে। আমি চাই আমার টাকা ফেরত দেওয়ার হোক।”

এবিষয়ে জানতে অভিযুক্ত রোকেয়া বেগমের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায় নি। তার ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ ব্যাপারে আংগারিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ বিকাশ চদ্র চৌধুরী বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত রোকেয়া বেগম ও তার পরিবারের ছবি :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবিত “ইউনিভাার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত।

শরীয়তপুরে জমির বায়নায় নিয়ে প্রতারণা, বিপাকে নারীসহ অনেকে

আপডেট সময় : 04:01:46 pm, Sunday, 2 November 2025