Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-২০ মধুপুরে জামায়াতে ইসলাম ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে :-মেয়র ডা. শাহাদাত হোসেন কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়- স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনীতি বাদ দিলে কি একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয়? খুরুশকুলে সেনাবাহিনীর ঝটিকা অভিযান: দেশীয় অস্ত্র ও ওয়াকি-টকিসহ দুই সহোদর আটক পাঁচবিবিতে ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ নগরীতে অস্ত্র,কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেফতার আগাছা থেকে কাগজ উদ্ভাবনে করল চবি শিক্ষার্থীরা চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী পক্ষে এ্যাব’র নির্বাচনী প্রচারণা গণমাধ্যম কর্মীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় সাঈদ আল নোমানের রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, জোরালো হলো দ্বিপাক্ষিক সম্পর্ক বিএনপি ক্ষমতায় এলে ঢাকায় তৈরি হবে অন্তত ৪০টি খেলার মাঠ: তারেক রহমান মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা রূপগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে বিশাল গন মিছিল লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের বিজয় লক্ষ্যে ০৯নং ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে বিশাল উঠান বৈঠক। লক্ষ্মীপুর-২ আসন: রায়পুরের ৯নং ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণমিছিল, নেতৃত্বে মিজান হাওলাদার মধুপুরে মেম্বার কল্যাণ ফোরামের উদ্যোগে ধানের শীষের মিছিল অনুষ্ঠিত মধুপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ৮৯ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় মধুপুরে জামায়াতের সংবাদ সম্মেলন দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ করলেন জামায়াতের প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী খুলনায় পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত এই নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ড. রিপন পাইকগাছায় যৌথবাহিনীর মহড়া ও ভোটকেন্দ্র পরিদর্শন পাইকগাছায় সরকারি জমি দখলের অভিযোগ; প্রশাসনের উচ্ছেদের আশ্বাস তিস্তাপাড়ের কান্না ও বঞ্চনার জীবন্ত দলিল: প্রকাশিত হলো আসাদুল হাবিব দুলুর ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য

লালমনিরহাট সীমান্তে বিএসএফ গুলি করে নিয়ে যায় বাংলাদেশি যুবককে, লাশ হয়ে ফিরলেন তিনি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:54:20 pm, Friday, 18 April 2025
  • 109 বার পড়া হয়েছে

লালমনিরহাট সীমান্তে বিএসএফ গুলি করে নিয়ে যায় বাংলাদেশি যুবককে, লাশ হয়ে ফিরলেন তিনি

তৌহিদুল ইসলাম চঞ্চল , বিশেষ প্রতিনিধি 

গত বুধবার  দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মধ্য সিংগীমারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি যুবক হাসিবুল ওরফে হাসিনুরকে গুলি করে ভারতে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী -বিএসএফ-। 

যদিও এলাকাবাসী ও ভারতীয় মিডিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি- এই ব্যাপারে নিশ্চুপ ছিল। 

অবশেষে ওই যুবকের মৃতদেহ হস্তান্তর করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার -১৭ এপ্রিল-রাত ১১টার পর পাটগ্রামের জোংড়া ইউপির খারিজা জোংড়া সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে তার মৃতদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। পরে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পাটগ্রাম থানা পুলিশ। 

শুক্রবার -১৮ এপ্রিল- হাসিবুলের মৃহদেহ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার।

এদিকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জেলার হাতীবান্ধা উপজেলার মধ্য সিংগীমারী এলাকায় নিহতের লাশ পৌঁছানোর পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনরা। জানাজা শেষে গতরাত ২ টার দিকে হাসিবুলের দাফন সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, নিহত হাসিবুলের মাথায় ও মুখে একাধিক আঘাতের চিহ্ন ছিল। 

প্রসঙ্গত, হাসিবুল ওরফে হাসিনুর বুধবার দুপুরের দিকে মধ্য সিংগীমারী সীমান্তের ৮৯৪নং মেইন পিলার এর সাব পিলার ৬ এস পিলারের এর কাছে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যায়। সে সময় ভারতের শীতলকুচি ক্যাম্পের বিএসএফ এর একটি টহলদল সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশ ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ করে তাকে গুলি করে। পরে রাইফেল দিয়ে অসংখ্যবার আঘাত করা হয় তাকে। এরপর হাসিবুলকে টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ভারতীয় মিডিয়া সূত্রে জানা যায় ওইদিন বিকেলের দিকে ভারতের একটি হাসপাতালে তিনি মারা যান। সে সময় তাকে একজন চোরা কারবারি হিসেবে আখ্যা দেয় ভারতীয় মিডিয়া। এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

পাটগ্রাম থানার ডিউটি অফিসার জানান, হাসিনুরের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। 

জেলার সচেতন নাগরিকরা ভারতীয় বিএসএফের বারবার আন্তর্জাতিক  সীমান্ত আইন লঙ্ঘন করার বিষয়টিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সরকারের কাছে সীমান্তের প্রতিটি হত্যার বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার দাবি জানিয়েছেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

লালমনিরহাট সীমান্তে বিএসএফ গুলি করে নিয়ে যায় বাংলাদেশি যুবককে, লাশ হয়ে ফিরলেন তিনি

আপডেট সময় : 07:54:20 pm, Friday, 18 April 2025