Dhaka , Friday, 12 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাগলা বৌবাজার সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক’ শার্শায় দোয়া মাহফিলে বললেন– তৃপ্তি রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত টেকনাফে দিনদুপুরে দোকানে হামলা ও লুট, সাংবাদিক শাকেরের ভাই আহত নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ—ঢাকা থেকে মরদেহ এনে পলাতক স্বামী যাত্রাবাড়ি বর্ণমালা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত বেগমগঞ্জে ওলামা দলের বেগমজিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ; এতিম ও দুস্থদের মাঝে গোস্ত বিতরণ সিডিএ’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ, সিডিএ’র উচ্ছেদ অভিযান নারী সাংবাদিকদসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের প্রতিবাদ নির্বাচন প্রতিহত করার মতো শক্তি পৃথিবীতে নেই প্রেস সচিব শফিকুল আলম বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিন গ্রেফতার-১০ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি অজ্ঞাত নামক এক নারী মিলছে না নাম পরিচয়  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল পাইকগাছায় গফুরের বাঁচার আর্তনাদ: বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন আড়াইহাজারে এনসিপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ রামগঞ্জে কিশোরগ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর ২৭.২ লাখ টাকার ‘স্বর্ণ কাতান’ উদ্ধার: কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র নজরদারিতে চোরাকারবারীরা ব্যর্থ বিসিকে ওয়েভ টেক্স অ্যাপারেলসে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সঙ্গে কক্সবাজার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ:- নওশীন আরজান হেলাল দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে…. দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু

লালমনিরহাট ব্যাটালিয়নের পৃথক অভিযানে ৩.৯২ লাখ টাকার মাদক উদ্ধার, ইজিবাইক জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:07:25 pm, Sunday, 2 November 2025
  • 50 বার পড়া হয়েছে

চঞ্চল,

মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। গত দুই দিনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত দুটি পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য এবং পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ৩ লাখ ৯২ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে দুটি ভিন্ন বিওপি এলাকায় এই অভিযানগুলো চালানো হয়। শনিবার বিকাল আনুমানিক ৫:৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বিওপি’র আওতাধীন পালপাড়া নামক স্থানে বিজিবি’র টহলদল একটি সন্দেহভাজন ইজিবাইককে থামানোর নির্দেশ দেয়। সে সময় চোরাকারবারীরা ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে গেলে সেটি তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপি’র আওতাধীন চর ফলিমারী এলাকায় আজ রবিবার রাত আনুমানিক ১২:১০ মিনিটে চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি’র টহলদল। এ সময় চোরাকারবারীরা নিজেদের সাথে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

১৫ বিজিবি’র অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে: ৪০ বোতল ইস্কাফ সিরাপ যার বাজার মূল্য ১৬ হাজার টাকা, ৩৬ কেজি গাঁজা যার বাজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা এবং চোরাচালানের কাজে ব্যবহৃত ০১টি ইজিবাইক যার বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদক পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।“
তিনি স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন এবং তথ্য প্রদানকারীদের পরিচয় সুরক্ষিত রাখার নিশ্চয়তা দেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বিজিবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাগলা বৌবাজার সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

লালমনিরহাট ব্যাটালিয়নের পৃথক অভিযানে ৩.৯২ লাখ টাকার মাদক উদ্ধার, ইজিবাইক জব্দ

আপডেট সময় : 02:07:25 pm, Sunday, 2 November 2025