Dhaka , Thursday, 22 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে মীর নাছির। নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি রাজাপুরে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ লালমনিরহাটে সমাজসেবিকা হাবিবা খাতুনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে:- সেনাবাহিনী প্রধান চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল নেত্রকোণার দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা শুরু নেত্রকোণার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ পাইকগাছায় ওয়াবদা কেটে অবৈধ লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাণিজ্যে ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা বহুমুখীকরণে জোর দিচ্ছে সরকার ও বিশ্বব্যাংক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলিসহ একজন সক্রিয় সদস্য গ্রেফতার ‎নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু বিড়ি খাওয়া বক্তব্য দেওয়াতে জামাতের ২ কোটি ভোট বাড়ছে: ড. ফয়জুল হক  গাজীপুরে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে মহা নামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত অপহৃত কলেজছাত্রী উদ্ধার: র‍্যাবের জালে লালমনিরহাটের মূল হোতা নাঈম রামুতে কাজের প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা অপহরণ, একজন আটক সীমান্ত থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে মাদক, ফরিদের মাদক সাম্রাজ্যে আতঙ্কিত বালুখালীবাসী বেগমগঞ্জে মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার। শক্তিশালী গণমাধ্যম ছাড়া সুশাসন সম্ভব নয়, রামগঞ্জে হাত পাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নারায়ণগঞ্জের পাচঁটি নির্বাচন আসনে ৪৭ জন কে চূড়ান্ত প্রার্থী ঘোষণা। ধানের শীষের জন্য অনেক সাথী আত্মাহুতি দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন: প্রতীক পেয়ে আবেগাপ্লুত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পাইকগাছায় জেলা সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি নির্বাচনকালীন সাংবাদিকতা নিয়ে কক্সবাজারে পিআইবির দুই দিনের প্রশিক্ষণ শুরু বায়েজিদে পুলিশের ড্রাইভার পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি টুকু কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ বালিজুরী রেঞ্জে মানুষ–হাতি দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা

লালমনিরহাটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ: তিনটি আসনে বাতিল ৬, বৈধ ২১ প্রার্থী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:03:11 pm, Saturday, 3 January 2026
  • 38 বার পড়া হয়েছে

চঞ্চল,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রক্রিয়ায় মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ২১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন ত্রুটি ও নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের দায়ে ৬ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, সবথেকে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে। এই আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ, আবু সামা মো. রেদওয়ানুল হক এবং মো. রেজাউল করিম সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া আয়কর রিটার্ন দাখিল না করায় লেবার পার্টির কেন্দ্রীয় ছাত্র মিশনের সহ-সভাপতি মো. শুভ আহমেদ এবং প্রস্তাবক ও সমর্থনকারী একই ব্যক্তি হওয়া ও আয়কর রিটার্ন না দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মো. আবুল কাশেমের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আরপিও অনুযায়ী বাধ্যতামূলক ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় অসংগতি পাওয়ায় তার এই আবেদনটি বাতিল করে প্রশাসন।

অন্যদিকে, লালমনিরহাট-৩ (সদর) আসনে যাচাই-বাছাই শেষে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। এই আসনে লড়াইয়ে থাকা ৭ জন প্রার্থীর সবাইকেই বৈধ ঘোষণা করা হয়েছে। সদর আসনের বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ অন্যান্যরা।

মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ার পর অনুভূতি জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “বাছাইতে আমাদের মনোনয়ন পত্র বৈধ হয়েছে। আশাকরি আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, লালমনিরহাটের আপামর ভোটারের সরাসরি ভোটাধিকার প্রয়োগে এবং সমস্ত মানুষের দোয়ায় ইনশাআল্লাহ।”

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী শিহাব আহমেদ বলেন, “আমার সব পেপার্স ঠিক ছিল কিন্তু ১ পারসেন্ট ভোটারের যে স্বাক্ষর দিতে হয় আমি ৪ হাজার ৩৩৬ জনের স্বাক্ষরসহ কাগজ জমা দিয়েছিলাম। সেখানে দশজনকে ফোন করে যাচাই-বাছাই করা হয়েছে। তাদের মধ্যে ৭ জন হ্যাঁ সূচক মন্তব্য করেন ও ৩ জন না সূচক। এখানে আমরা কিন্তু কোনো প্রকার অনিয়ম করিনি। আমরা সবার কাছে গিয়ে সাইন করিয়ে নিয়ে এসেছি। মানুষজন আসলে একটু ভয় পাচ্ছে কারণ হাতীবান্ধা-পাটগ্রাম এই জায়গায় যে রাজনৈতিক হালচাল আছে এটা খুবই খারাপ। ইনশাআল্লাহ আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিল করব।”

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে প্রতিটি মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। যারা সংক্ষুব্ধ হয়েছেন বা যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে মীর নাছির।

লালমনিরহাটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ: তিনটি আসনে বাতিল ৬, বৈধ ২১ প্রার্থী

আপডেট সময় : 06:03:11 pm, Saturday, 3 January 2026