Dhaka , Wednesday, 11 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং নিরাপত্তার অঙ্গীকার: লালমনিরহাটে ৫ সহস্রাধিক আনসার-ভিডিপি সদস্যের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ শ্রীপুরে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির বিএনপিতে যোগদান ৬ মাসেই অক্সিজেনের ভাঙা সেতু পুননির্মাণ করেছে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম–৯ আসনে আবু সুফিয়ান’র সমর্থনে সনাতনী র‍্যালি রংপুর বিভাগে নির্বাচন ঘিরে র‍্যাব ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে কড়া নিরাপত্তায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে এনসিটি ইস্যুতে শ্রমিকদের গ্রেফতার-নিপীড়নে উদ্বেগ পেশাজীবি পরিষদের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে জাতীয় পার্টির বিশাল জনসভা ঝালকাঠি-১ আসনে হাতপাখার ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল বেগমগঞ্জে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার ঢাকা-১৯ আসনে জমজমাট লড়াই, ভোটের অপেক্ষায় ভোটাররা বিএনপি প্রার্থী মেয়র মজিবর রহমানের সহধর্মিণী মুন্নীর  উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি  ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী গণমিছিল  ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন মোজাহেরুল কাদের। রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক রূপগঞ্জে নির্বাচনের হালচাল ভোটাররাই পাল্টে দিবেন নির্বাচনী সমীকরণ 

লালমনিরহাটে খুদে ফুটবলারদের মাসব্যাপী প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট কাপ শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 10:44:38 pm, Wednesday, 28 January 2026
  • 17 বার পড়া হয়েছে

চঞ্চল,

তৃণমূল পর্যায় থেকে দক্ষ ফুটবলার গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাটে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ ফুটবল প্রশিক্ষণ ও অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা।

‘তারুণ্যের উৎসব ২০২৬’ উপলক্ষ্যে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসূচির (২০২৫-২৬) আওতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই আয়োজনটি সম্পন্ন করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মাদক ও অপসংস্কৃতি থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলা সবথেকে কার্যকর মাধ্যম। এই প্রশিক্ষণ ক্যাম্প থেকে লালমনিরহাটের প্রতিভাবান কিশোররা নিজেদের দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাবে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তাদের অংশগ্রহণের পথ প্রশস্ত করবে।”

জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী মোঃ ফরিদ হোসেন।

আয়োজক সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিভিন্ন প্রান্তের উদীয়মান কিশোর ফুটবলাররা এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে সেরা ৮টি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে সোনালী অতীত ক্লাবকে হারিয়ে শিরোপা জয় করে মর্নিং স্টার ফুটবল একাডেমি।

মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প শেষে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে একটি বিশেষ জেলা ফুটবল দল গঠন করার পরিকল্পনা রয়েছে জেলা ক্রীড়া অফিসের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

লালমনিরহাটে খুদে ফুটবলারদের মাসব্যাপী প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট কাপ শুরু

আপডেট সময় : 10:44:38 pm, Wednesday, 28 January 2026