Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’ রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বাড়িঘর, দোকানপাট ও ফসলের ক্ষেত লন্ডভন্ড, বন্ধ বিদ্যুৎ সরবরাহ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:54:18 pm, Thursday, 10 April 2025
  • 292 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিহাট জেলার পাটগ্রামে বেশ কয়েকটি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বাড়িঘর ও দোকানপাট লন্ডভন্ড হয়েছে। এছাড়াও বেশ কিছু গাছপালা ও বৈদ্যুতিক সংযোগের খুঁটি উপড়ে পড়ে যায় ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কালবৈশাখী ঝড় চলাকালীন বৃষ্টিসহ প্রবল বাতাসের বেগে বহু ঘরবাড়িসহ ভুট্টা ও সবজির ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার -১০ এপ্রিল- ভোরে পাটগ্রাম পৌরসভার কলেজ মোড়ে ঝড়ের তাণ্ডবে  কিছু দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ের কারণে পাটগ্রামের বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় শতাধিক কাঁচা ও পাকা বাড়ি, দোকান এবং ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

পাটগ্রাম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা –পিআইও- আতাউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত হয়েছে এমন এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা নেওয়া হচ্ছে।

পাটগ্রাম পৌরসভা এলাকার একজন ভুক্তভোগী রাসেল জানান, ঝড়ের কারণে প্রায় ১২টি দোকানের টিনের চাল ও বেড়া উড়ে গেছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইখুল আরিফিন জানান, ফসলের ক্ষতির পরিমাণ জানার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা –ইউএনও- মো. জিল্লুর রহমান বলেন, ” জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমি কথা বলেছি। এইখানে কয়েকটি ইউনিয়ন ও পৌরসভায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি তালিকা দিয়েছি। জেলা প্রশাসক মহোদয় আমাকে সহায়তার বিষয়ে আশ্বস্ত করেছেন। আশাকরি সোমবারের মধ্যে পেয়ে যাবো। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বাড়িঘর, দোকানপাট ও ফসলের ক্ষেত লন্ডভন্ড, বন্ধ বিদ্যুৎ সরবরাহ

আপডেট সময় : 08:54:18 pm, Thursday, 10 April 2025