Dhaka , Wednesday, 11 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং নিরাপত্তার অঙ্গীকার: লালমনিরহাটে ৫ সহস্রাধিক আনসার-ভিডিপি সদস্যের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ শ্রীপুরে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির বিএনপিতে যোগদান ৬ মাসেই অক্সিজেনের ভাঙা সেতু পুননির্মাণ করেছে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম–৯ আসনে আবু সুফিয়ান’র সমর্থনে সনাতনী র‍্যালি রংপুর বিভাগে নির্বাচন ঘিরে র‍্যাব ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে কড়া নিরাপত্তায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে এনসিটি ইস্যুতে শ্রমিকদের গ্রেফতার-নিপীড়নে উদ্বেগ পেশাজীবি পরিষদের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে জাতীয় পার্টির বিশাল জনসভা ঝালকাঠি-১ আসনে হাতপাখার ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল বেগমগঞ্জে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার ঢাকা-১৯ আসনে জমজমাট লড়াই, ভোটের অপেক্ষায় ভোটাররা বিএনপি প্রার্থী মেয়র মজিবর রহমানের সহধর্মিণী মুন্নীর  উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি  ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী গণমিছিল  ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন মোজাহেরুল কাদের। রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক রূপগঞ্জে নির্বাচনের হালচাল ভোটাররাই পাল্টে দিবেন নির্বাচনী সমীকরণ 

লালমনিরহাটের রাজনীতিতে বড় চমক: আসাদুল হাবিব দুলুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মী

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:35 pm, Thursday, 5 February 2026
  • 13 বার পড়া হয়েছে

চঞ্চল,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং লালমনিরহাট-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলবদল করেছেন জামায়াত ও জাতীয় পার্টির (জাপা) ৬২ জন নেতাকর্মী। সোমবার রাতে খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার ফেডারেশন মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি ১ ও ২ নং ওয়ার্ডের এই বিশাল সংখ্যক জামায়াত ও জাপা কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

যোগদানকৃতদের মধ্যে অন্যতম হলেন জামায়াত ২ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভি মোঃ আমিনুর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন মোঃ ছব্বেল মিয়া, মোঃ গোলাম হোসেন গোলা, মোঃ নবিয়ার রহমান, মোঃ মোজা মিয়া, মোঃ মজিবর রহমান, মোঃ ফজলে রহমান, মোঃ মতিয়ার রহমান, মোঃ জহুরুল ইসলাম, মোঃ হৃদয় রহমান প্রমুখ।

যোগদান শেষে সাবেক জামায়াত নেতা মৌলভি মোঃ আমিনুর রহমান তার আবেগঘন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমি ২০০৫ সালে কিসামত হারাটি দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিলাম। আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় সেই মাদ্রাসার উন্নয়ন করেছিলেন এবং সেখানে বিল্ডিং করে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই ৬ নং খুনিয়াগাছের মানুষ তাকে ভুলতে পারবে না। তিনি যখন এমপি ও উপমন্ত্রী ছিলেন, সবচেয়ে বেশি এই খুনিয়াগাছে এসেছিলেন। এমনকি কালমাটির সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি সাহায্য করেছেন। এই অকৃত্রিম ভালোবাসার কারণেই আমি জামায়াতে থাকা সত্ত্বেও তার আদর্শে মুগ্ধ হয়ে আজ বিএনপিতে যোগ দিলাম।”

এই গণযোগদান আসন্ন নির্বাচনে খুনিয়াগাছ ইউনিয়নে ধানের শীষের পক্ষে এক অভাবনীয় গণজোয়ার সৃষ্টি করেছে এবং নির্বাচনী মাঠে বড় চমক হিসেবে দেখা দিচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

লালমনিরহাটের রাজনীতিতে বড় চমক: আসাদুল হাবিব দুলুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মী

আপডেট সময় : 12:22:35 pm, Thursday, 5 February 2026