Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লক্ষ্মীপুরে ১১ বছর পর বিএনপি নেতাকে ফেরত চেয়ে মানব বন্ধন  

  • Reporter Name
  • আপডেট সময় : 10:55:03 am, Wednesday, 5 February 2025
  • 190 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ১১ বছর পর  বিএনপি নেতাকে ফেরত চেয়ে মানব বন্ধন  

লক্ষ্মীপুর প্রতিনিধি
   
লক্ষ্মীপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক গুম হওয়ার ১১ বছর পর তার পরিবার ও এলাকাবাসী তাকে ফেরত চেয়ে আজ মঙ্গলবার মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক ১১ বছর আগে গুমের শিকার হন।
তাকে ফেরত চেয়ে মঙ্গলবার -৪ ফেব্রুয়ারি- দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার ও তার ছেলে ইমন ওমর প্রমুখ। এতে এলাকাবাসী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা অংশগ্রহণ করেন।
গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার বলেন, আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর পরিচয়ে ২০১৪ সালে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফারুককে তুলে নিয়ে যায় । এরপর ১১ বছর তার কোনো খোঁজ নেই।গত ১১ বছর আমি সন্তানদের নিয়ে তার অপেক্ষায় বসে  আছি। আমরা তাকে জীবিত ফেরত চাই।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিএনপির বহু নেতাকর্মীকে গুম খুন করেছে। ১১ বছর আগে গুমের শিকার হওয়া বিএনপি নেতা ফারুকের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা তাকে দ্রুত ফেরত চাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

লক্ষ্মীপুরে ১১ বছর পর বিএনপি নেতাকে ফেরত চেয়ে মানব বন্ধন  

আপডেট সময় : 10:55:03 am, Wednesday, 5 February 2025