Dhaka , Tuesday, 9 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কাজেও অবদান রেখে চলেছে ১৫ বিজিবি ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে একযোগে কাজ করবে চসিক ও এমএসএফ মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত শরীয়তপুরে মসজিদের মধ্যে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে প্রয়োজন নগর সরকার :- চসিক মেয়র ডা. শাহাদাত চরভদ্রাসন থানার নবাগত ওসির সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত রূপগঞ্জ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ ফরিদপুরের আলফাডাঙ্গায় উদযাপিত হলো বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান–২০২৫। সদরপুরে ‘অদম্য নারী ‍পুরস্কার’ অনুষ্ঠান সম্পন্ন পাইকগাছায় আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে- ইউএনও ওয়াসিউজ্জামান নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -জেলা প্রশাসক কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উদযাপিত দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারুণ্যের অঙ্গীকার চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ অনুষ্ঠিত অভিযাত্রী পত্রিকার উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ৯ ডিসেম্বর মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী সাতকানিয়ায় কেরানীহাট উপকেন্দ্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ: ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে  নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর আমি নিজেও নির্বাচনী প্রচারণায় ধর্মপুর ইউনিয়নে স্বৈরাচার কর্তৃক আঘাতপ্রাপ্ত হই:- কর্ণেল অলি “আমরা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি”- চবি উপাচার্য।  পরিবেশ, কৃষিজমি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি চরমে ঝালকাঠি জেলাজুড়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে দাপটের সঙ্গে চলছে অবৈধ ইটভাটা নোয়াখালীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু, আহত-৪ বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম, পেলেন ধানের শীষ লালমনিরহাটে যুবদলের উদ্যোগে নির্মিত কাঠের সেতু উদ্বোধন করলেন আসাদুল হাবিব দুলু অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ গর্বিত নারী ১৫ বিজিবি’র কঠোর নজরদারি: সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও মোবাইল ডিসপ্লে জব্দ কক্সবাজারে নবনিযুক্ত ওসিদের নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ-১ ! আহত-৫ চরভদ্রাসনে শিশু ধর্ষণ মামলার আসামি মোজাম্মেল হক ঢাকা থেকে গ্রেফতার।

লক্ষ্মীপুরে লঞ্চঘাটে ‘চাঁদা তোলার সময় ২ সহযোগী সহ ছাত্রদল নেতা আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 07:06:38 pm, Tuesday, 25 November 2025
  • 49 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে ‘চাঁদা’ তোলার সময় কোস্টগার্ডের হাতে দুই সহযোগী সহ আটক হয়েছে তৌহিদুল ইসলাম নয়ন নামের এক ছাত্রদল নেতা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আটক নয়ন রামগতি উপজেলার আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। আটক অপর দুই জনের মধ্যে আহাদ আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে ও ইকবাল হোসেন রামগতি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আলা উদ্দিনের ছেলে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট থেকে চাঁদাবাজির অভিযোগে কোস্টগার্ড তাদেরকে আটক করে।

রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম জানান, লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নয়নসহ ৩ জনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। তাদের কাছ থেকে রশিদ বই উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চঘাটের ইজারার কোন কাগজপত্র দেখাতে পারেনি তারা। পরে তাদেরকে রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, কোস্টগার্ড ৩ জনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছেন। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা হলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কাজেও অবদান রেখে চলেছে ১৫ বিজিবি

লক্ষ্মীপুরে লঞ্চঘাটে ‘চাঁদা তোলার সময় ২ সহযোগী সহ ছাত্রদল নেতা আটক

আপডেট সময় : 07:06:38 pm, Tuesday, 25 November 2025