Dhaka , Wednesday, 18 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁদে পড়ল? পেকুয়ায় ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আরমান গ্রেপ্তার দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা সরাইলে মরহুম মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইনে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল বন্দর থানার অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ভাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ অধিক্ষেত্র রক্ষায় সোচ্চার নেত্রকোনার নিকাহ রেজিস্ট্রাররা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কালিয়াকৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী-লীগ সভাপতি আব্দুল আলীম গ্রেপ্তার সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬

লক্ষ্মীপুরে ভেসে গেছে অর্ধ লক্ষাধিক পুকুরের মাছ ক্ষতি ১০০কোটি টাকার উপরে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:38:39 am, Saturday, 24 August 2024
  • 213 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ভেসে গেছে অর্ধ লক্ষাধিক পুকুরের মাছ ক্ষতি ১০০কোটি টাকার উপরে।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে বন্যায় ভেসে গেছে  অর্ধ লক্ষাধিক  পুকুরের মাছ, এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্ভবনা রয়েছে। 
লক্ষ্মীপুরে গত এক সপ্তাহের টানা বর্ষণে প্রায় ৫০ হাজার পুকুর ডুবে চাষ করা সব মাছ ভেসে গেছে। এতে জেলায় মৎস্য খাতে প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। পুরো জেলায় টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় জলাবদ্ধতা বেড়েই চলেছে। এতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করছে মৎস্য বিভাগ।
শুক্রবার -২৩ আগস্ট- জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি বলেন- জেলায় চাষাবাদকৃত প্রায় ৫৪ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে ৫০ হাজার পুকুর ডুবে প্রায় সব মাছই  ভেসে গেছে। ৫ হাজার ৩০০ হেক্টর মাছ চাষের জলাশয় পানিতে তলিয়ে গেছে। এতে মৎস্য চাষিদের প্রায় ১০০ কোটি টাকার মতো ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে । বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। 
সরেজমিনে কমলনগর উপজেলার চরকাদিরা- চরমার্টিন- চরকালকিনি- লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ- লামচরী- লাহারকান্দি- শাকচর- টুমচর- দালাল বাজার ও ভবানীগঞ্জ রামগঞ্জের  কাঞ্চনপুর- ইছাপুর- চন্ডিপুর- লামচর- করপাড়া- ভোলাকোট- ভাটার- ভাদুর  এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় গত ১ সপ্তাহ ধরে টানা বৃষ্টি লক্ষ্মীপুরেজলাবদ্ধতা সৃষ্টি হয়ে বন্যা দেখা দিয়েছে । একই সঙ্গে মৎস্য চাষিদের পুকুরগুলোও ডুবে গেছে। পরে চাষের মাছগুলো পুকুর থেকে ভেসে গিয়ে খাল-বিলে ছড়িয়ে পড়েছে। অনেকেই বিভিন্নভাবে সেই মাছ শিকার করেছেন।
জানতে চাইলে লক্ষ্মীপুর পৌর শহরের কামাল হোসেন- টুমচরের মহিম উদ্দিন- চরকালকিনির আরিফ রামগঞ্জের ভোলাকোট গ্রামের মানিক হোসেন  লক্ষ্মীধর পাড়া গ্রামের  আরিফ হোসেন- হাঁপানিয়া গ্রামের কামাল হোসেন   সহ কয়েকজন মৎস্যচাষি জানায়- লাখ লাখ টাকা খরচ করে আমরা মাছ চাষ করেছি কিন্তু টানা বর্ষণে ঘের-জলাশয় ভেসে গিয়ে  একেক জনের ৭০-৮০ লাখ টাকার মাছ চলে গেছে। 
সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মেঘনা নদী এলাকার মৎস্যচাষি জাকির হোসেন বলেন- পাঁচটি পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫ লাখ টাকার মাছ ছিলো। পানি ঢুকে সব মাছ বের হয়ে গেছে। 
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান বলেন- ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আমরা সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছি। যদি কোন সহযোগিতা আসে ইনশাআল্লাহ সমহারে বন্টন করা হবে। সরজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে বন্যায় ভেসে যাওয়া ছোট ছোট মাছের পোনা গ্রামের লোকজন বিভিন্ন ভাবে ধরে নিয়ে যাচ্ছে। এতে করে অদূর ভবিষ্যতে দেশ মাছ শুন্য হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। তাই অনতিবিলম্বে এ সব পোনামাছ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের এখনি এগিয়ে আসা দরকার। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি

লক্ষ্মীপুরে ভেসে গেছে অর্ধ লক্ষাধিক পুকুরের মাছ ক্ষতি ১০০কোটি টাকার উপরে।।

আপডেট সময় : 06:38:39 am, Saturday, 24 August 2024