Dhaka , Saturday, 7 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী চিতা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:17:31 pm, Friday, 23 January 2026
  • 38 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসান তারেক ওরফে ‘চিতা’ (৩০) নামে এক শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এই সাঁড়াশি অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত চিতা ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী ‘ছোট কাউসার’-এর অন্যতম প্রধান সহযোগী হিসেবে পরিচিত। শুক্রবার ভোররাতে যৌথ বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. রাহাত খান।
গ্রেপ্তারকৃত হাসান তারেক ওরফে চিতা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরমান হাবিব অপুসহ একটি টহল দল ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই শ্বাসরুদ্ধকর অভিযান চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। একপর্যায়ে এসপি মসজিদের সামনে থেকে চিতাকে ঘিরে ফেলে যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি (অ্যামোনিশন) এবং ২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত চিতাকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। যৌথ বাহিনী জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে শীর্ষ সন্ত্রাসী চিতার গ্রেপ্তারের খবর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী চিতা গ্রেফতার

আপডেট সময় : 06:17:31 pm, Friday, 23 January 2026