Dhaka , Tuesday, 17 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ২৫ খুদে ডাক্তারকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেত্রকোনার পূর্বধলার আগিয়া বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা, শেষে পুরস্কার বিতরণ গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি

রামগঞ্জ হাজীগঞ্জ বিরেন্দ্র খাল পরিস্কারে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:21:18 pm, Friday, 30 August 2024
  • 307 বার পড়া হয়েছে

রামগঞ্জ হাজীগঞ্জ বিরেন্দ্র খাল পরিস্কারে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিরেন্দ্র খাল দীর্ঘদিনে পরিস্কার না করায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের ফেলা প্রতিদিনকার ময়লা আবর্জনার কারনে বন্যার পানি প্রবাহিত না হওয়ায় সরু খালে পরিনত হয়ে চরম দূর্ভোগে পড়েছেন সাড়ে ৪লাখ মানুষ।
এমন অবস্থায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে উক্ত খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্বাবধানে গতকাল বুধবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। চলবে আগামী ৫দিন। 
গতকাল বুধবার  সকাল ১১টায় স্বেচ্ছাশ্রমের এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাশ ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমন।
স্থানীয় সূত্রে জানা যায়- রামগঞ্জ বাস টার্মিনালের পিঁছন থেকে সোনাপুর উত্তর বাজার ব্রীজ পযর্šÍ প্রায় দুই কিলোমিটার জায়গায় বাজারের ব্যবসায়ীরা ময়লা ও বর্জ্য ফেলে পানি নিষ্কাশন বন্ধ করে দিয়েছিলেন। ভয়াবহ বন্যায় পানি চলাচল করতে না পারায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এটি পরিষ্কারের উদ্যোগ নেয়।
স্থানীয় বাসিন্দা জাকির মোস্তান বলেন- আমাদের চারপাশে খালখেকো- বালুখেকো- কৃষি জমিখেকোর ছড়াছড়ি। এদের কারনে পরিবেশ-প্রকৃতি হুমকিতে। জলবাূ পরিবর্তনের প্রভাবে এরাই দায়ী। প্রশাসন এবং শহরবাসীর প্রচেষ্টায় দখলকারী- দুষনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং খালটিকে সব সময় পরিস্কার রাখতে হবে। 
স্থানীয় বাসিন্দা রেদোয়ান সালেহীন নাঈম ও ইকবাল হোসেন বলেন- বিরেন্দ্র খাল পরিস্কার একটি আধুনিক সুবিধা সংবলিত লেক পার্কে পরিণত করা সম্ভব। পরিস্কার কার্যক্রম বাস্তবায়ন করা গেলে উপজেলা শহরের মানুষ স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরে পাবে। বিরেন্দ্র খালকে দখলমুক্ত করে বাঁচিয়ে রাখাটা জরুরি। 
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক বলেন- খালে পানি আটকে প্রচুর মানুষ পানিবন্ধী হয়ে আছে। রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ভেকুমেশিন -খননযন্ত্র- সংগ্রহ করে এটি পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি আমরা এর সুফল পাবো।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলাম কালবেলাকে বলেন- তরুণ- যুবকদের এমন কাজকে স্বাগত জানাই। আজ তারা যে উদ্যোগ নিয়েছে তা স্মরণীয় হয়ে থাকবে। তাদের মতো সমাজের আরও স্বেচ্ছাসেবীসহ ভালো মানুষগুলো এগিয়ে এলে ছোট ছোট সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারবো। উপজেলা প্রশাসন সবসময় তাদের এ মানবিক কাজে সহযোগিতা করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রামগঞ্জ হাজীগঞ্জ বিরেন্দ্র খাল পরিস্কারে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব।।

আপডেট সময় : 03:21:18 pm, Friday, 30 August 2024