Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম

রমজানে মানবতার দৃষ্টান্ত: ঝালকাঠিতে মাসব্যাপী ইফতার বিতরণ করছে ইয়াস

  • Reporter Name
  • আপডেট সময় : 12:58:32 pm, Saturday, 21 February 2026
  • 61 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
পবিত্র রমজান মাসজুড়ে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঝালকাঠির স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। রমজানের শুরু থেকেই সংগঠনটি শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন দুস্থ, অসহায়, পথশিশু, বেদে পল্লীর বাসিন্দা, রোজাদার ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রতিদিন বিকেল থেকে শহরের বিভিন্ন সড়ক, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন। প্রতিষ্ঠার পর গত পাঁচ বছর ধরে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ইয়াস। তারই ধারাবাহিকতায় চলতি রমজানেও মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংগঠনটির সভাপতি আবির হোসেন রানা বলেন, “আমরা চাই অসহায় ও দুঃস্থ মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়াতে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জানান, সংগঠনের কার্যক্রম শুধু ইফতার বিতরণে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, “আমরা বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিষয়ক প্রশিক্ষণের মতো বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছি। সাইবার হামলা রোধে সাইবার বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছি। পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে ‘ঈদের রঙিন হাসি’ শীর্ষক বিশেষ প্রকল্পের মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ ও শিশুদের মাঝে মেহেদী উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।”
যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন রানা বলেন, “রমজানের পুরো মাস আমরা রাস্তায় ঘুরে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছি। সমাজের নিম্ন ও বিত্তবান ব্যক্তি, সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা অনুদানের মাধ্যমে সহযোগিতা করছেন। প্রতিটি রোজাদারের ইফতারের জন্য সর্বনিম্ন ৬০ টাকা ডোনেট করা যায়। অনুদান বৃদ্ধি পেলে আমরা প্রতিদিন আরও বেশি মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে পারবো। পুরো রমজান মাস এই কার্যক্রম চালু রাখাই আমাদের লক্ষ্য।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নিতে বা সহযোগিতা করতে আগ্রহীরা বিকাশ ও নগদ নম্বর (০১৭৪০২০৬৪১০)-এ সেন্ড মানির মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৫৯-৫১৭০১৮ নম্বরে অথবা সংগঠনের ফেসবুক পেজে।
মানবতার বার্তা ছড়িয়ে দিতে ইয়াসের এ উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আরও বৃহৎ পরিসরে এই মহৎ কার্যক্রম পরিচালনা করা সম্ভব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির

রমজানে মানবতার দৃষ্টান্ত: ঝালকাঠিতে মাসব্যাপী ইফতার বিতরণ করছে ইয়াস

আপডেট সময় : 12:58:32 pm, Saturday, 21 February 2026