Dhaka , Monday, 19 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ব্যারিস্টার কায়সার কামাল পাইকগাছার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে আসায় ধানের শীষের পরাজয়ের সম্ভাবনা চরভদ্রাসনে কিশোরীর বাড়ীতে হামলায় প্রধান দুই আসামী চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক গ্রেফতার। কক্সবাজারে স্বামীর দাপটে অফিস করেন না তানজিনা!  সতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ম্যাজিস্ট্রটকে কঠিন হুশিয়ারি হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেনের দুর্গম চরে আইন-শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা ও ভোটকেন্দ্র পরিদর্শন। রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত শহরকে সুন্দর রাখতে খালের পাড়ে ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের জাজিরায় ইকরা ক্যাডেট মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগরি প্রদান ও বাৎসরিক মাহফিল চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা: নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৬ টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২ মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কক্সবাজারে সভা ও প্রচার কার্যক্রম লক্ষ্মীপুরে জামায়াত বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা হরিপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ পাবনায় দুটি অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক- ১ সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে যুবকের আত্মহত্যা গাজীপুরে বাল্যবিয়ে বন্ধ করে দিলো প্রশাসন- কনের বাবাকে কারাদণ্ড খালেদা জিয়া ছিলেন জাতির ঐক্যের আহ্বায়ক: সাভারে আমান উল্লাহ আমান পাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে তিন সহস্রাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ পাইকগাছায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মির্জাপুরে কাঠ বোঝাই ভ্যান উল্টে চালক নিহত নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ চন্দনাইশে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

মেহেরপুরে লাল শাকের বীজ উৎপাদনে নিরব বিপ্লব।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:04:44 pm, Wednesday, 4 December 2024
  • 82 বার পড়া হয়েছে

মেহেরপুরে লাল শাকের বীজ উৎপাদনে নিরব বিপ্লব।।

স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
   
সবজি খ্যাত মেহেরপুর জেলা। জেলায় বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হলেও শাকের বীজ উৎপাদনে পাল্টে গেছে অনেক কৃষকের ভাগ্য। বদলে গেছে গ্রামীণ অর্থনীতির চিত্র। একসময় শুধু ইরি বোরো, আমন ধান ও গম চাষের পাশাপাশি কিছু প্রচলিত শাক-সবজি চাষের মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের কৃষিকাজ। কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে বিভিন্ন জাতের লাল শাক আবাদ করে তা থেকে বীজ উৎপাদন করে কৃষকরা লাখ লাখ টাকা আয় করছেন। ধানের জমিতে আধুনিক পদ্ধতিতে লাল শাকের বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য এলাকার কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। কৃষকদের কাছে এখন শাক বীজ উৎপাদন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প সময়ে স্বল্প পুঁজিতে বেশি লাভ করা যায় বলেই শাকের বীজ উৎপাদনে মনোযোগী হয়েছেন এখানকার কৃষকরা। এ কারণে মেহেরপুরের সদর- গাংনী ও মুজিবনগর উপজেলায় শাকের বীজ উৎপাদনে নিরব বিপ্লব ঘটেছে। 
মেহেরপুরের হরিরামপুর- গোভীপুর- দফরপুর- শ্যামপুর- উত্তর শালিকা- বেলতলা পাড়া- কালিগাংনী- সাহারবাটী-কাথুলী- হিজলবাড়ীয়া- নওপাড়া- লক্ষীনারায়নপুর- হিন্দা ও মাইলমারীসহ জেলার প্রত্যন্ত অঞ্চলের জমিতে ফুলকপি- পাতাকপি- কলমি শাক-পালং শাক ও লাল শাকের নয়নাভিরাম দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় এবং মনে হয় এলাকার মাঠগুলো যেন সবুজের বুকে লাল আবুর। 
গত কয়েকবছর ধরে লাল শাক থেকে বীজ উৎপাদন করে থাকেন এমনই একজন চায়ান উদ্দীন। যিনার বাড়ি মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে। হরিরামপুর উত্তর মাঠে ৪ বিঘা জমিতে আরএম জাতের লাল শাকের আবাদসহ কয়েক বিঘা জমিতে রয়েছে অন্যান্য আবাদ।  চায়ান উদ্দীন জানান- তিনি গত ৪ বছর ধরে লাল শাকের বীজ উৎপাদন করে আসছেন। প্রতি বিঘা জমিতে চাষ- বোনা- সেচ- কীটনাশক- নিড়ানি থেকে শেষ অবধি বীজ উৎপাদন করতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হলেও তা বিক্রি করে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা আয় করে থাকেন তিনি। আগামীতে লাল শাকের বীজ উৎপাদনে আরও বেশি জমিতে এ আবাদ করবেন বলে জানান।
তিনি আরও জানান- কৃষি বিভাগের কোনরূপ পরামর্শ ও সহযোগিতা ছাড়াই তিনার এ সাফল্য। জেলার অধিকাংশ এলাকায় এখন বিষ পাতা তামাকের চাষ শুরু হচ্ছে। কৃষি বিভাগ থেকে তা চাষে নিরুৎসাহিত করা হলেও বিকল্প চাষ হিসেবে লাল শাক থেকে বীজ উৎপাদনে পরামর্শ দেওয়া হলে অধিকাংশ কৃষক বীজ উৎপাদন করে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন বলে তিনি মনে করেন।
একই গ্রামের আব্দুস সালাম জানান- আমাদের এলাকায় ধান ছাড়া আর কোন ফসল না হলেও গত কয়েকবছর ধরে বিভিন্ন ধরনের সবজির চাষ হচ্ছে। কৃষি বিভাগ থেকে সঠিক পরামর্শ ও সহযোগিতা করা হলে এলাকার শতশত কৃষক চায়ান উদ্দীনের মতো লাল শাক থেকে বীজ উৎপাদন ছাড়াও বিভিন্ন সবজি উৎপাদনে মেহেরপুরকে এগিয়ে নিতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ব্যারিস্টার কায়সার কামাল

মেহেরপুরে লাল শাকের বীজ উৎপাদনে নিরব বিপ্লব।।

আপডেট সময় : 12:04:44 pm, Wednesday, 4 December 2024