
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে সমর্থক গোষ্ঠীর মধুপুর কেন্দীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ এর সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কর্নেল আজাদ সমর্থকগোষ্ঠীর আহবায়ক আবুল কালাম আজাদ, আশারাফুল ইসলাম মাসুদ, নুরুল আলম মেম্বার, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা আব্দুল জলিল।

























