Dhaka , Thursday, 12 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪ হাতিয়াতে হামলায় সাংবাদিকসহ আহত ৩০ রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৬১নং কেন্দ্রে দু’পক্ষের মধ্যে মারামারি। জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটার হিসেবে ডঃ মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নোয়াখেলেীতে নারী ভোটারদের উপছে পড়া ভিড় উখিয়ার বালুখালীতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে প্রস্তুতি জোরদার: সদর ও রামু উপজেলা পরিষদ পরিদর্শনে ডিসি-এসপি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কক্সবাজারে ব্রিফিং প্যারেড, বডি-ওর্ন ক্যামেরায় থাকবে নজরদারি নির্বাচন সামনে রেখে রাজধানীতে বিজিবির বিশেষ রোবাস্ট পেট্রোলিং, নিরাপত্তা জোরদার পাইকগাছায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত সাশ্রয়ী বাজার ব্যবস্থায় আরেক ধাপ এগিয়ে গেল আশ বাজার রামগঞ্জে হুমকির অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রার্থীর সাংবাদিক সম্মেলন র‌্যাব-৭, চট্টগ্রাম’র অধিনায়ক কর্তৃক নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা: সেনাবাহিনীর টহল-তল্লাশি জোরদার রাজধানীতে ভোটের স্বচ্ছ বাক্স বিতরণ, শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার বেতাগীতে ৪২ টি নির্বাচনী  কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সাংবাদিককে ফাঁসানোর ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: কক্সবাজারে রোহিঙ্গা সংশ্লিষ্ট নাশকতা রোধে যৌথবাহিনীর কঠোর অবস্থান রূপগঞ্জ পূর্বাচল উপশহরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া

ভোলার মেঘনায় ৮ টি মালবাহী জাহাজে ডাকাতির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:11:25 pm, Sunday, 3 October 2021
  • 258 বার পড়া হয়েছে

ভোলার মেঘনায় ৮ টি মালবাহী জাহাজে ডাকাতির অভিযোগ

হোসাইন রুবেল ভোলা।।

ভোলার মেঘনায় ৮টি মালবাহী কার্গোতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতারা জাহাজগুলোর গতিরোধ করে কূলে ভিড়িয়ে তাতে লুন্ঠনের ঘটনা ঘটায় বলে কার্গো জাহাজের স্টাফরা অভিযোগ করেছেন। রোববার ভোলার মেঘনা নদীর শাহবাজপুর নৌ-চ্যানেলের ইলিশা সংলগ্ন ভাংতির খাল নামক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষর্শী ও জাহাজ মালিকপক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় বাসিন্দা মাছ ব্যাবসায়ী ফারুক বেপারী নেতৃত্বে একদল সন্ত্রাসী ঢাকার নারায়নগঞ্জ থেকে চট্রগ্রামগামী মালবোঝাই কার্গোগুলোর গতিরোধ করে সেগুলোকে কুলে ভিড়িয়ে তাতে গনলুট চালায়। ক্যাডাররা জাহাজগুলোর কর্মচারীদের উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে। তারা জাহাজের মালামাল ও টাকা পয়সা লুন্ঠন করে নিয়ে যায়। জাহাজের কর্মচারীদের ডাক-চিৎকারে ছুটে আসলে সন্ত্রাসীরা নিরব ও মঞ্জু নামেরস স্থানীয় দুই ট্রলার চালককে পিটিয়ে আহত করেছে বলে ওই চালকদ্বয় জানিয়েছেন।
লুটকৃত জাহাজ এমভি “বিজয়ের”সুকানী জাফর, এমভি হাবিবা সিপা’র সুকানী সুমন ও এমভি নিলয়-৪ নামক জাহাজের সুকানী জলিলসহ অন্যান্য কার্গোগুলোর লোকজন জানান,তাদের মালবাহী জলযানগুলো আটকে ডাকাতরা লুটতরাজ চালিয়েছেন। সরেজমিন তথ্যানুসন্ধানে ঘটনাস্থলে গেলে স্থানীয় জেলে ও মাঝিমাল্লারা জানান,এলাকার চিহ্নিত দূর্বৃত্ত ফারুক বেপারীর নেতৃত্বে কামাল মাঝি, জয়নাল,ইসমাইল,জসিম,সফিক,মনির,
আকতার,ফরিদ,মাহফুজ,খোকন,সুমন ও জাকিরসহ একদল সন্ত্রাসী হামলা আর লুটতরাজ চালায়। শুধু তা-ই নয় ডাকাতরা আরো মোটাদাগের টাকার দাবীতে জাহাজগুলো নদীপাড়ে আটকে রেখে পাহাড়া দিতে দেখা গেছে। জাহাজের লোকজন স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি প্রথমে ইলিশা ফাঁড়ির পুলিশকে অবহিত করলেও তারা কোনপ্রকার সহযোগিতা পাননি বলে জানান।পরে সদর থানাকে ডাকাতির বিষয়টি অবগত করা হয়। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি শুনেছি। ঘটনাস্থলে অফিসারসহ পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি এনায়েত হোসেন। এ ঘটনায় অভিযুক্ত ফারুক বেপারীর সাথে কথা হলে তিনি এসব ঘটনার সাথে তার সম্পৃক্ততা নেই বলে গণমাধ্যম কর্মীদের কাছে দাবী করেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪

ভোলার মেঘনায় ৮ টি মালবাহী জাহাজে ডাকাতির অভিযোগ

আপডেট সময় : 11:11:25 pm, Sunday, 3 October 2021