Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-২০ মধুপুরে জামায়াতে ইসলাম ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে :-মেয়র ডা. শাহাদাত হোসেন কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়- স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনীতি বাদ দিলে কি একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয়? খুরুশকুলে সেনাবাহিনীর ঝটিকা অভিযান: দেশীয় অস্ত্র ও ওয়াকি-টকিসহ দুই সহোদর আটক পাঁচবিবিতে ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ নগরীতে অস্ত্র,কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেফতার আগাছা থেকে কাগজ উদ্ভাবনে করল চবি শিক্ষার্থীরা চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী পক্ষে এ্যাব’র নির্বাচনী প্রচারণা গণমাধ্যম কর্মীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় সাঈদ আল নোমানের রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, জোরালো হলো দ্বিপাক্ষিক সম্পর্ক বিএনপি ক্ষমতায় এলে ঢাকায় তৈরি হবে অন্তত ৪০টি খেলার মাঠ: তারেক রহমান মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা রূপগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে বিশাল গন মিছিল লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের বিজয় লক্ষ্যে ০৯নং ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে বিশাল উঠান বৈঠক। লক্ষ্মীপুর-২ আসন: রায়পুরের ৯নং ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণমিছিল, নেতৃত্বে মিজান হাওলাদার মধুপুরে মেম্বার কল্যাণ ফোরামের উদ্যোগে ধানের শীষের মিছিল অনুষ্ঠিত মধুপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ৮৯ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় মধুপুরে জামায়াতের সংবাদ সম্মেলন দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ করলেন জামায়াতের প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী খুলনায় পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত এই নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ড. রিপন পাইকগাছায় যৌথবাহিনীর মহড়া ও ভোটকেন্দ্র পরিদর্শন পাইকগাছায় সরকারি জমি দখলের অভিযোগ; প্রশাসনের উচ্ছেদের আশ্বাস তিস্তাপাড়ের কান্না ও বঞ্চনার জীবন্ত দলিল: প্রকাশিত হলো আসাদুল হাবিব দুলুর ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য

ভোলার চরফ্যাশনে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে উধাও এনজিও সকস বাংলাদেশ!

  • Reporter Name
  • আপডেট সময় : 08:48:55 pm, Tuesday, 5 October 2021
  • 360 বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে উধাও এনজিও সকস বাংলাদেশ!

হোসাইন রুবেল ভোলা।।

ভোলার চরফ্যাশনের গ্রামগঞ্জে সহজ-সরল মানুষকে ভুল বুঝিয়ে ঋণ দেয়ার নামে প্রতারণা করে এক হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ‘সকস বাংলাদেশ’ নামের একটি ভুয়া এনজিও। মঙ্গলবার গ্রাহকরা ঋণ নিতে এসে চরফ্যাসন শরীফপাড়া এনজিওর অফিস তালাবন্ধ দেখেন। এতে ক্ষুব্ধ ভুক্তভোগী গ্রাহকরা সকালে থানায় অবস্থান নেন।
ভুক্তভোগীরা জানায়, প্রায় এক মাস ধরে ‘সকস বাংলাদেশ’ নামের একটি এনজিওর কয়েকজন মাঠকর্মী ঋণ দেয়ার নামে পৌর সদরসহ মাদ্রাজ, আসলামপুর, জিন্নগড় এই চারটি ইউনিয়নে প্রচারণা শুরু করে। আগ্রহী গ্রাহকদের কাছ থেকে অগ্রিম সঞ্চয় বাবদ ১০ হাজার ২০০ টাকা করে উত্তোলন করেন। এছাড়া অফিসে কর্মী নিয়োগের জন্য চারজনের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে জামানত হিসেবে হাতিয়ে নেয়।
গত শুক্রবার সদরের শরীফপাড়ার একটি বাসায় প্রত্যেক ওয়ার্ডের ১০ সদস্য নিয়ে গঠন করা কেন্দ্র প্রধানদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করে। মঙ্গলবার ঋণ দেয়ার দিন ধার্য করেছিন। কিন্তু মঙ্গলবার বিভিন্ন ইউনিয়ন থেকে ঋণপ্রত্যাশীরা এনজিওর দেয়া ঠিকানামতে অফিসে এলে দেখেন- ঘরটি তালাবদ্ধ, নেই কোনো সাইনবোর্ড। অফিসের সামনে পূর্বের দেয়া সাইনবোর্ডটি সরিয়ে ফেলে পালিয়ে গেছে ওই এনজিওর কর্মীরা।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী নারী শাহানুর জানান, ‘সকস বাংলাদেশ’ নামের একটি এনজির দু’জন মাঠকর্মী তাদের বাড়িতে যান। জনপ্রতি এক লাখ টাকা করে ঋণ দেবেন- এমন অজুহাতে ওই গ্রামে একটি কেন্দ্রে ১০ জন সদস্য সংগ্রহ করেন। সদস্যপ্রতি অগ্রিম সঞ্চয় হিসেবে ১০ হাজার টাকা ও সদস্য ফি বাবদ ২০০ টাকা করে উত্তোলন করেন। গ্রাম থেকে সুদে ১০ হাজার ২০০ টাকা নিয়ে এনজিও কর্মীদের অগ্রিম সঞ্চয়ের টাকা পরিশোধ করেন তিনি। তিনি আরো বলেন, মঙ্গলবার ঋণ দেয়ার কথা ছিল। কিন্তু তারা ঋণ নিতে এসে দেখেন অফিস ঘরটি তালাবন্ধ। নেই কোনো সাইনবোর্ড। কর্মীদের মোবাইল ফোনও বন্ধ করে রেখেছেন।
নিরূপায় হয়ে তিনি ও অপর ভুক্তভোগী নারী-পুরুষরা স্থানীয় থানায় অভিযোগ জানান। একইভাবে মিনারা, ইয়ানুর, শাহানুর, নুরুল ইসলাম ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার নারী পুরুষ ভুয়া এনজিওর প্রতারণার খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন।
উত্তর মাদ্রাজ গ্রামের মিনারা বেগম জানান, ওই এনজিও কর্মীরা তার ছেলে আসিফকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দেবেন বলে তার কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। ছেলের কর্মসংস্থানের কথা ভেবে তার দিনমজুর স্বামী একটি গাভী গরু বিক্রি করে তাদের ৩০ হাজার টাকা দেন। ছেলের চাকরি তো দূরের কথা অফিসে এসে দেখেন ওই টাকা হাতিয়ে নিয়ে এনজিও কর্মীরা পালিয়েছে।
একইভাবে নাজিউর, রহিম, আকবর নামে আরো তিন যুবককে চাকরি দেয়ার নামে ৪০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন ভুয়া এনজিও কর্মীরা।
ঘরমালিক ইউনুছ চৌধুরী জানান, ঘরভাড়ার চুক্তির কথা থাকলেও ওই এনজিও কর্মীরা ভাড়ার কোনো চুক্তি না করেই পালিয়ে গেছেন।
চরফ্যাশন থানার ওসি মো: মনির হোসেন মিয়া জানান, ভুক্তভোগীরা সকালে থানায় এসে বিষয়টি জানিয়েছেন। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

ভোলার চরফ্যাশনে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে উধাও এনজিও সকস বাংলাদেশ!

আপডেট সময় : 08:48:55 pm, Tuesday, 5 October 2021