Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিলে হামলাকারি যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:00:06 pm, Wednesday, 18 September 2024
  • 227 বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিলে হামলাকারি যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
     
৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে যুবলীগ ক্যাডার নগরীর বাকলিয়া এলাকার ত্রাস সাদ্দামকে -৪০- গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭ চট্টগ্রাম।
১৭ সেপ্টেম্বর -মঙ্গলবার- রাতে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাদ্দাম ভোলা জেলার চর ফ্যাশন থানার মৃত আলী আজমের ছেলে। নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় যুবলীগ নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি।
জানা গেছে- গত ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় ছাত্রজনতার বিক্ষোভ চলাকালে প্রকাশ্যে অস্ত্র হাতে হামলা চালায় ছাত্রলীগ- যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নিউমার্কেটসহ আশপাশের ১০ কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলায় আহত হয় শিক্ষার্থী-জনতাসহ অন্তত দুই শতাধিক। যাদের অধিকাংশ ছিলেন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত। ওই দিনের হামলায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেন যুবলীগ চিহ্নিত সন্ত্রাসী সাদ্দাম ও তার সঙ্গীরা।
র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরিফ-উল আলম জানান- ওই দিন আন্দোলনে অংশ নিয়েছিলেন আন্দোলকারী ইব্রাহিম -১৯-। হামলা শুরুর পর নিউমার্কেট সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে যুবলীগের সন্ত্রাসী সাদ্দামসহ আরও ২৫-৩০ জন দেশীয় অস্ত্রধারী ইব্রাহিমের ওপর হামলা চালায়। এসময় সাদ্দাম ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে এবং হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ইব্রাহিম বাদী হয়ে ৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
সেই মামলার ছায়া তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামকে গ্রেফতার করা হয়। সাদ্দামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে হত্যার চেষ্টা সংক্রান্ত আরও একটি মামলার তথ্য পেয়েছে র‌্যাব। তাকে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিলে হামলাকারি যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার।।

আপডেট সময় : 03:00:06 pm, Wednesday, 18 September 2024