Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মায় শ্রমিক অসন্তোষ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:56:54 pm, Wednesday, 20 November 2024
  • 250 বার পড়া হয়েছে

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মায় শ্রমিক অসন্তোষ।।

মো: লতিফ আহমেদ আকাশ

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনিয়ম ও বেসিক বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ওরিয়ন ফার্মা কোম্পানিতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। বুধবার -২০ নভেম্বর- দুপুর থেকে ‘নীতি কথা বাদ দেন আমাদের দাবি মানতে হবে’ প্লেকার্ড নিয়ে সিদ্ধিরগঞ্জের চরসুমিলপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত প্রতিষ্ঠানটির শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। রাত ৭ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত আন্দোল চলছে।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ শ্রমিকদের প্রতি বিভিন্ন অন্যায় অবিচার করে আসছে। আগে তাদের বেসিক বেতন ছিল ৩৭৫ টাকা। হঠাৎ করে গত তিন মাস আগে ৫০ টাকা কমিয়ে বেসিক বেতন করা হয় ৩২৫ টাকা। অনেক শ্রমিক ১ যুগের বেশি সময় ধরে কাজ করছে। কিন্তু কাউকে স্থায়ী করা হয়না। কৌশল করে কর্তৃপক্ষ প্রতি ৬ মাস পর পর নতুন নিয়োগ দেখিয়ে আইডি কার্ড ইস্যু করেন। ঈদের ছুটি দিলেও বেতন দেওয়া হয়না। শ্রমিকরা ঈদে কোন বোনাস পায়না। এত কম বেতনে কাজ করার পরও বেতন বকেয়া রাখা হয়। কর্তৃপক্ষের এসব অনিয়মের প্রতিবাদ করলে বহিরাগত লোকজন এনে শ্রমিকদের মারধর ও চাকরিচ্যুৎ করার হুমকি দেওয়া হয়।  

বৃষ্টি নামে একজন নারী শ্রমিক জানান- নিত্য পণ্যের বর্তমান বাজার পরিস্থিতিতে দৈনিক ৩২৫ টাকা দিয়ে একজন শ্রমিক কিভাবে সংসার চালাবে। তাই বেসিক বেতন ৫০০ টাকা করাসহ আমাদের পক্ষ থেকে গত আড়াইমাস আগে ১১ দফা দাবি পেশ করেছিলাম। তখন কর্তৃপক্ষ ১ মাস সময় নিয়েছিল। অথচ আড়াইমাস চলে গেলেও আমাদের দাবি আদায়ের কোন উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের দাবির বিষয়ে আজ-বুধবার- দুপুরে জানতে গেলে কর্তৃপক্ষ জানায়- আমাদের বেসিক বেতন ৩৫০ টাকা করা হয়েছে। অন্য দাবির বিষয়ে কিছু জানায়নি। আমরা আপত্তি জানালে কর্তৃপক্ষ বলে এ বেতনে কাজ করলে কর- না করলে সবাই ইস্তফা দিয়ে চলে যাও। ৫০ টাকা কমিয়ে ২৫ টাকা বৃদ্ধির   এমন তামাশা করায় আমারা বাধ্য হয়ে আন্দোলন করছি।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মকিদ সরকার বলেন- শ্রমিকদের ১১ দফা দাবির অধিকাংশ মেনে নেওয়া হয়েছে। তার পরও তারা কেন আন্দোলন করছে জানিনা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আল মামুন বলেন- আন্দোলন চলছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মায় শ্রমিক অসন্তোষ।।

আপডেট সময় : 02:56:54 pm, Wednesday, 20 November 2024