Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক রূপগঞ্জে নির্বাচনের হালচাল ভোটাররাই পাল্টে দিবেন নির্বাচনী সমীকরণ  রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত সকলকে জাগ্রত সৈনিকের ভূমিকা পালন করতে হবে। মাহবুব ভুঁয়া জুলাই যোদ্ধা, তাকে ভোট দিলে রামগঞ্জের উন্নয়ন হবে না: শাহাদাত হোসেন সেলিম লালমনিরহাটে ধানের শীষের সমর্থনে ভোটার মিছিল: হাজার হাজার পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের সংহতি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-২০ মধুপুরে জামায়াতে ইসলাম ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে :-মেয়র ডা. শাহাদাত হোসেন কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়- স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনীতি বাদ দিলে কি একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয়? খুরুশকুলে সেনাবাহিনীর ঝটিকা অভিযান: দেশীয় অস্ত্র ও ওয়াকি-টকিসহ দুই সহোদর আটক পাঁচবিবিতে ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ নগরীতে অস্ত্র,কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেফতার আগাছা থেকে কাগজ উদ্ভাবনে করল চবি শিক্ষার্থীরা চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী পক্ষে এ্যাব’র নির্বাচনী প্রচারণা গণমাধ্যম কর্মীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় সাঈদ আল নোমানের রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, জোরালো হলো দ্বিপাক্ষিক সম্পর্ক বিএনপি ক্ষমতায় এলে ঢাকায় তৈরি হবে অন্তত ৪০টি খেলার মাঠ: তারেক রহমান মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা রূপগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে বিশাল গন মিছিল

বেগুনি রংয়ের ভেলেনটিনা ও হলুদ রংয়ের ফুলকপি চাষে লাভবান কৃষক আসলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:56:53 am, Sunday, 28 January 2024
  • 117 বার পড়া হয়েছে

বেগুনি রংয়ের ভেলেনটিনা ও হলুদ রংয়ের ফুলকপি চাষে লাভবান কৃষক আসলা।।

পাবনা প্রতিনিধি।।
দুই বিঘা জমিতে দীর্ঘদিন ধরেই পালং শাকের পাশাপাশি শীতকালিন সবজি চাষ করে আসছিলেন কৃষক আসলাম হোসেন। এবারে দেড় বিঘা জমিতে চাষ করেছেন এই রঙিন ফুলকপি।
কৃষক আসলাম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব দেখে রঙিন ফুলকপির চাষ করে এলাকায় ব্যাপক সারা সারা জাগিয়েছেন।
তিনি উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিলভেদুরিয়া গ্রামে তার বাড়ি। সেখান থেকে দেখার পর এই কপি চাষের আগ্রহ সৃষ্টি হয় আসলাম হোসেনে। 
খোজ নিয়ে ঢাকা থেকে তিনি বেগুনি রংয়ের ভেলেনটিনা ও হলুদ রংয়ের কেরটিনা জাতের ফুলকপির বীজ সংগ্রহ করেন।
আসলাম হোসেন বলেন, বীজ এনে চারা তৈরী করার পর দেড় বিঘা জমিতে তিনি ৬ হাজার চারা রোপন করেন। ইতোমধ্যেই তিনি কেরটিনা জাতের হলুদ রংয়ের ফুলকপি সংগ্রহ ও বাজারজাত শুরুর করেছেন। 
গত ২০ জানুয়ারি থেকে বাজারে খুচরা পাইকারী বিক্রি করছেন এই ফুলকপি।
তিনি বলেন, রঙিন কপির প্রতি ক্রেতাদের আগ্রহ থাকায় ভালো দাম পাচ্ছেন। বাজারে সাধারণ কপি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর তার রঙিন ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। 
তবে ভেলেনটিনা জাতের বেগুনি রঙের কপি এখনও বাজার জাতকরণের জন্য প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, শুরুতে কেউ বিষয়টা নিয়ে উৎসাহ দেয়নি। 
তবে ভালো ফলন আর ভালো দাম পাওয়ায় তিনি খুশি। এখন তার ক্ষেতের হলুদ আর বেগুনি রঙের বিদেশি জাতের কপি দেখতে মানুষ আসছেন। ভীড় জমাচ্ছেন।
খরচের বিষয়ে তিনি বলেন, ‘এক বিঘা জমিতে সাদা কপি চাষের খরচ ২০-২৫ হাজার টাকা। বিক্রি হয় ৪০-৫০ হাজার টাকায়। রঙিন ফুলকপিতে এক বিঘায় ৩৫ থেকে ৩৮ হাজার টাকা খরচ হয়। 
বিক্রি ৮০-৯০ হাজার টাকা। এমনটি তিনি আশাবাদী। আর দেড় বিঘা জমির রঙিন ফুলকপি দেড় লাখ টাকার কাছাকাছি বিক্রি করতে পারবেন বলেও জানান। তাকে দেখে এলাকার অনেকেই বিদেশি জাতের ফুলকপি আবাদের প্রতি আগ্রহী হয়েছেন বলে তিনি জানান।
পাবনা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড. জামাল উদ্দিন বলেন, আমাদের দেশে রঙিন ফুলকপি বাণিজ্যিক ভাবে আবাদ শুরু না হলেও অনেক আগেই জাপান-ইন্দোনেশিয়ার মতো দেশে আবাদ হচ্ছে। 
শুনেছি ব্যক্তি পর্যায়ে সৌখিনতার বসত: কেউ কেউ এটি আবাদ করছেন। তারা এই আবাদ করে লাভবানও হচ্ছে বলে শোনা যায়। 
তিনি বলেন, বাণিজ্যিকভাবে সুবিধা এখনও না দিতে পারলেও আমরা তাদের সবসময় সহযোগিতা করবো। সাদা ফুলকপির চেয়ে রঙিন কপির পুষ্টিগুন অনেক বেশি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

বেগুনি রংয়ের ভেলেনটিনা ও হলুদ রংয়ের ফুলকপি চাষে লাভবান কৃষক আসলা।।

আপডেট সময় : 09:56:53 am, Sunday, 28 January 2024