Dhaka , Saturday, 6 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার চবি কেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন। রামু প্রেস ক্লাব এর জমকালো অভিষেক অনুষ্ঠান ও সংবর্ধনা প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু নোবিপ্রবিতে  ৮শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত ; ২২ ডাক্তারের সেবা পেলো ১০০০ রোগী  চৌমুহনীর গনিপুরের জামায়াতে ইসলামী নির্বাচনী সমাবেশ সম্পূর্ণ; যোগ্য প্রার্থীর নির্বাচিত করার অঙ্গীকার।  রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডেনের রাষ্ট্রদূত এমপি কিংবা মন্ত্রী হতে আসিনি সংগঠনকে সুসংগঠিত করতে এসেছি: গোলাম আজম সৈকত সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত ‘সন্ত্রাস–নৈরাজ্য বরদাস্ত নয়’—বিএনপি প্রার্থী ঘোষণায় দৃঢ় প্রতিক্রিয়া ড. ফয়জুল হকের নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় প্রতিক্রিয়া জানালেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণে ক্ষুব্ধ এলাকাবাসী নগরীর আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত খালেদা জিয়া কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি- বাপ্পী পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ তিস্তার পাড়ে বিজয়োল্লাস: ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত—মুক্তাঞ্চল থেকে রণকৌশল ৬ নং সেক্টরের ফতুল্লায় ৯৯৯ কলের ভিত্তিতে অভিযান: পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৩ জন গ্রেফতার রামগঞ্জে আল-আসর ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে রুম টু রিডের উদ্যোগে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবিতে কর্ম বিরতি মির্জাপুরে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী আমিনুর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহিত চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খানের বদলি নিশ্চিত হয়েও রাতের টহল ও জনগণের নিরাপত্তার দায়িত্ব পালনে অব্যাহত। চট্টগ্রামে পৌঁছলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ন্যায় ও ইনসাফের পক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে সিরাজুল মামুনের গণমিছিল শ্রমিক সমাবেশে মাওলানা আবদুল জব্বারের আহ্বান “দেশের মানুষ এবার ইসলামি আন্দোলনকে ক্ষমতায় দেখতে চায়” ফতুল্লায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিএনপির গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে সিদ্ধিরগঞ্জে সমাবেশ, গণমিছিল ও লিফলেট বিতরণ আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস :নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে রূপগঞ্জে মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার জন্য প্রবাসীর ছেলে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার, মালামাল উদ্ধার রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত রামগঞ্জে বেগম জিয়ার মিলাদ মাহফিলে অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম প্রেস ক্লাবে দোয়া মাহফিল

  • Reporter Name
  • আপডেট সময় : 05:30:30 pm, Monday, 1 December 2025
  • 18 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

১ ডিসেম্বর সোমবার দুপুর দেড়টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিক সমাজের কল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান চট্টগ্রামের সাংবাদিক সমাজ চিরদিন স্মরণ করবে।

বক্তারা ঐতিহাসিক অবদান স্মরণ করতে গিয়ে উল্লেখ করেন
১৯৭৮ সালে চট্টগ্রাম প্রেস ক্লাবের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
১৯৮০ সালে বায়েজিদের শেরশাহ এলাকায় সাংবাদিকদের আবাসনের জন্য “সাংবাদিক হাউজিং সোসাইটি”-তে ১৬ একর জমি বরাদ্দ দেন, যা ১৯৮১ সালে বিচারপতি আব্দুস সাত্তার সরকারের আমলে রেজিস্ট্রি করা হয়।
১৯৯৪ সালে প্রেস ক্লাবের আর্থিক সংকট মোকাবিলায় তৎকালীন মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের অনুরোধে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের শৃঙ্খলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী সৈকত বলেন, “বেগম খালেদা জিয়া প্রেস ক্লাবের জন্য অসামান্য অবদান রেখেছেন। আমি অতীতে তাকে আজীবন সদস্যপদ দেওয়ার প্রস্তাব করেছিলাম, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এখন আবারও অনুরোধ জানাই—বেগম খালেদা জিয়াকে প্রেস ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হোক।”

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতার পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন চেরাগী মোড় শাহ আনিস জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাবের সাবেক লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলামসহ অন্যান্য সাধারণ সদস্যরা।

মাহফিল শেষে সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আপডেট সময় : 05:30:30 pm, Monday, 1 December 2025