Dhaka , Friday, 12 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে দিনদুপুরে দোকানে হামলা ও লুট, সাংবাদিক শাকেরের ভাই আহত নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ—ঢাকা থেকে মরদেহ এনে পলাতক স্বামী যাত্রাবাড়ি বর্ণমালা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত বেগমগঞ্জে ওলামা দলের বেগমজিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ; এতিম ও দুস্থদের মাঝে গোস্ত বিতরণ সিডিএ’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ, সিডিএ’র উচ্ছেদ অভিযান নারী সাংবাদিকদসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের প্রতিবাদ নির্বাচন প্রতিহত করার মতো শক্তি পৃথিবীতে নেই প্রেস সচিব শফিকুল আলম বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিন গ্রেফতার-১০ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি অজ্ঞাত নামক এক নারী মিলছে না নাম পরিচয়  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল পাইকগাছায় গফুরের বাঁচার আর্তনাদ: বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন আড়াইহাজারে এনসিপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ রামগঞ্জে কিশোরগ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর ২৭.২ লাখ টাকার ‘স্বর্ণ কাতান’ উদ্ধার: কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র নজরদারিতে চোরাকারবারীরা ব্যর্থ বিসিকে ওয়েভ টেক্স অ্যাপারেলসে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সঙ্গে কক্সবাজার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ:- নওশীন আরজান হেলাল দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে…. দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু পাবনায় ২ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার ঝালকাঠিতে ইয়াবাসহ যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আটক বেগমগঞ্জে একাধিক মামলার আসামি গণপিটুনিতে হত্যা ; মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন  

বিজিবি’র তিনটি সফল অভিযান: কুড়িগ্রাম সীমান্তে কম্বল, ফেন্সিডিল ও গাঁজা জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:10:47 pm, Tuesday, 4 November 2025
  • 58 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ কুড়িগ্রাম সীমান্তে এক রাতে তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে পরিচালিত এই তিনটি পৃথক অভিযানে ভারতীয় কম্বল, ফেন্সিডিল এবং গাঁজা উদ্ধার করা হয়, যার সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে ওই রাতে ভিন্ন ভিন্ন বিওপি এলাকায় বিজিবি’র বিশেষ টহলদলগুলো কঠোর নজরদারি শুরু করে।
রাত আনুমানিক ১২:১০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অনন্তপুর বিওপি’র পশ্চিম অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১৭টি ভারতীয় কম্বল জব্দ করে। ধাওয়া খেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতে পালিয়ে যায়। এই কম্বলগুলোর বাজার মূল্য ১,১০,৫০০/- টাকা।
অন্যদিকে রাত আনুমানিক ১২:৩০ মিনিটে একই উপজেলার গোড়কমন্ডল বিওপি’র নামাটারি এলাকায় টহল পরিচালনাকালে চোরাকারবারীদের গতিবিধি টের পায় বিজিবি। মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে ৪.৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ১৬,৪৫০/- টাকা।
এছাড়াও রাত আনুমানিক ০২:৩০ মিনিটে বুড়িরহাট বিওপি এলাকায় নজরদারির সময় সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে তারা ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। এর বাজার মূল্য ২০,০০০/- টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।” তিনি জানান, মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবি কমান্ডিং অফিসার স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন এবং মাদকবিরোধী তথ্য প্রদানকারীর পরিচয় কঠোরভাবে গোপন রাখার নিশ্চয়তা দিয়েছেন।
বিজিবি জানায়, এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টেকনাফে দিনদুপুরে দোকানে হামলা ও লুট, সাংবাদিক শাকেরের ভাই আহত

বিজিবি’র তিনটি সফল অভিযান: কুড়িগ্রাম সীমান্তে কম্বল, ফেন্সিডিল ও গাঁজা জব্দ

আপডেট সময় : 07:10:47 pm, Tuesday, 4 November 2025