Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ‎রামগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ সেতু নির্মাণ লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ৩ মাদককারবারী আটকসহ বিপুল মাদক জব্দ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর সাথে মধুপুরে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত খুলনা জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং; সততা ও নিরপেক্ষতার বার্তা দিলেন পুলিশ সুপার ২৬ বছরের সাহিত্যযাত্রা: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের রজত জয়ন্তী উদযাপন চট্টগ্রাম বন্দরের ধর্মঘটের প্রতি সর্বাত্মক সমর্থন : পেশাজীবী নেতৃবৃন্দ নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের সম্প্রীতির ডাক: একটি হাত ‘হিন্দু’, অন্যটি ‘মুসলিম’- ব্যারিস্টার কায়সার কামাল সকল ধর্মের অনুসারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার; মাওঃ আবুল কালাম আজাদ ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি

বিএনপি দেশের উন্নয়নে পরীক্ষিত দল : ড.মঈন খান

  • Reporter Name
  • আপডেট সময় : 08:51:12 pm, Saturday, 31 January 2026
  • 10 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়,

নরসিংদী-২ পলাশ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপি দেশের উন্নয়নে পরীক্ষিত দল। একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশ গঠন করার কথা বলে জনগনের সাথে প্রতারণা করছে । দেশের মানুষ সুচিন্তিত সভ্য শ্রেণীর আত্মবিশ্বাসী । তারা অন্যের প্রতারণায়, মিথ্যার ছলচাতুরীর কথায় বিশ্বাস করে ভোট দিতে পারে না। অনেক সুন্দর, ভিন্ন ধরনের কথা আজকে অনেকে এসে আপনাদের কানে কানে বলবে। কিন্তু আপনাদের বুঝতে হবে, এসব মিথ্যা আশ্বাস দিয়ে কোনদিন দেশ গঠন করা যায় না। দেশ গঠন করার জন্য, দেশের উন্নয়নের জন্য পরীক্ষিত সৈনিক প্রয়োজন। সেই পরীক্ষিত সৈনিক হলো বিএনপির । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের পরীক্ষিত সৈনিক ছিলেন । তারেক রহমান পরীক্ষিত সৈনিক হয়ে দেশের মানুষের নিরাপত্তা, ভোটের অধিকার নিশ্চত করা ও দেশের উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতি বদ্ধ।
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের নির্বাচনী সমাবেশে শুক্রবার রাতে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি জাতীয়তাবাদের আদর্শকে সামনে রেখে দেশের প্রতিটি নাগরিককে সমান চোখে দেখে। জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে বিএনপি কখনো কোন নাগরিকের মধ্যে প্রভেদ করে না। আদর্শের কথা মনে রেখে, সেই আদর্শ নিয়ে বাংলাদেশ ১৯৭১ সালে সৃষ্টি হয়েছিল।
বাংলাদেশকে আমরা একটি গণতান্ত্রিক দেশের পাশাপাশি অর্থনৈতিকভাবে এদেশের দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করার দেশ হিসেবে নতুন করে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা সুশাসন, সুষ্ঠু নিরপেক্ষ ভোট ও মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার কায়েম করবো। আপনারা যে ভোট বিগত ১৭ বছর দিতে পারেননি। আমরা যখন ভোট দিতে গিয়েছি তখন দিনের ভোট রাতে হয়েছে। অথবা তারা জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই ও ডাকাতি করে নিয়েছে। মিথ্যাচারের মাধ্যমে ভোটের ফলাফল ঘোষণা করে যারা পরাজিত ছিল তাদের তারা বিজয়ী ঘোষণা করে মিথ্যা সংসদ ও সরকার গঠন করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু যারা এদেশকে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষ কিন্তু তাদের ক্ষমা করেনি নাই। ২০২৪ সালে যখন জাগ্রত জনতা সেই স্বৈরাচার সরকারকে চিহ্নিত করে ফেলেছে তখন তারা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে যেন এ ধরনের অপকর্ম না হতে পারে সেটা নিশ্চিত করতে এ দেশে সত্যিকার একটি দেশপ্রেমিক দলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা ইনশাআল্লাহ বিজয়ী করবেন। এই বিজয়ের পরে আমাদের দেশ পরিচালনা দায়িত্ব দিলে আমরা সারা বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করবো।

মঈন খান বলেন, আপনারা ১২ ফেব্রুয়ারি একদিন ভোট কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করুন।
আমি পরবর্তী ৫ বছর আপনাদের জন্য কষ্ট দূর করবো।
এসময় পলাশ উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইছাদ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, ইজি ফ্যাশনের চেয়ারম্যান আসাদ চৌধুরী, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি

বিএনপি দেশের উন্নয়নে পরীক্ষিত দল : ড.মঈন খান

আপডেট সময় : 08:51:12 pm, Saturday, 31 January 2026