Dhaka , Friday, 6 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক

বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম

  • Reporter Name
  • আপডেট সময় : 09:06:04 pm, Thursday, 5 February 2026
  • 5 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
‘বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে’ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ‘ফ্যাসিস্ট পালিয়ে যাবার পরে তারা চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বে মেতেছে। দেশের জনসাধারণ এখন তাদের আর কাউকে চাচ্ছে না।’ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠির কেন্দ্রীয় ইদগাহে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘এদেশের দক্ষিণাঞ্চলে অনেক ওলি আওলিয়া শুয়ে আছেন। তারা দেশে ইসলামের আবাদ করেছেন। তাদের দেশে ইসলামের নাম নিয়ে রাজনীতি করবে আর ইসলামী রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা হবে না, তা হতে পারে না। একারণে তাদের নিয়ে জোট ধরে রাখা আর সম্ভব হয়নি।’
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ‘বিগত ১৭বছরে ফ্যাসিস্ট আমলে অসংখ্য মায়ের কোল সন্তান শূন্য হয়েছে। বিদেশীদের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে।’
ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীককে বিজয়ী করে দেশকে ইসলামের ভিত্তিতে গঠন করার সুযোগও চান তিনি। চরমোনাই পীর আরও বলেন, ‘হাতপাখার বিজয়ের মাধ্যমে দেশ ইসলামী হবে। নির্বাচনী ইশতেহারেও তেমন উল্লেখ করেছি।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। জামায়াত সহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াত ইসলামকে ইসলামি দল বলে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করে।’
চরমোনাইর পীর বলেন, ‘২০২৪ সালে ৫ আগস্ট গনঅভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দিবো। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম অনেক ইসলামি দলগুলো প্রথম অবস্থায় আমাদের সাথে সমঝোতায় ছিলো। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকলো, তার সাথে আর কিছু দল আসলো। যখন সারাদেশের মানুষ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে সাড়া দিলো তখন দেশপ্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে ছোবল দিলো।’
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ‘গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত বেগম পাড়া।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে চরমোনাইয়ের পীর বলেন, ‘জামায়াতের মতো এত বড় জানোয়ার, এত বড় শূয়োর এবং এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই।’ তিনি আরও বলেন, ‘এ দেশ আলেম ওলামায়ের দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবেনা তা হতে পারেনা। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আলেমরা সাথে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন, ইসলাম প্রেমিরা সঙ্গে রয়েছেন।’
ইসলামি আন্দোলনের ঝালকাঠি জেলার সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদীসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
নির্বাচনী জনসভা শেষে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনীত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, জেলা সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদীর নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম

আপডেট সময় : 09:06:04 pm, Thursday, 5 February 2026