Dhaka , Saturday, 6 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট নেইমারের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন আনচেলত্তি দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি বিশ্ব পরিবেশ দিবসে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদেরপথসভা অনুষ্ঠিত বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে : মজিবুর রহমান এমপি পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক রেলি শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র ডা. শাহাদাতের চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে :- ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী জি-মেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ, প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ রংপুর সেক্টরের সকল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: ১৫ ও ৬১ ব্যাটালিয়নের তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ কালীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি বরাত হাতীবান্ধায় গ্রেফতার: র‍্যাব-১৩ এর অভিযান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন মাইনুল ইসলাম ফরাজী মধুপুরে ডেঙ্গু রোধে জন সচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত রূপগঞ্জের গণমানুষের নেতা জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর স্থানীয় এমপির নির্দেশনায় রুপগঞ্জের গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ের ময়লার ভাগাড় পরিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:09:11 pm, Friday, 22 May 2026
  • 15 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা,

বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন ২০ ও ২১ মে ২০২৬ তারিখে কলেজের শাহীন হলে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন বিএএফ উইমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (BAFWWA) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC)-এর সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাব, ঢাকার প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক অর্জনের স্বীকৃতি প্রদান। কেমব্রিজ ও-লেভেল ও এ-লেভেল (মে-জুন ২০২৫) পরীক্ষায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দারুণ সাফল্য অর্জন করে। এর মধ্যে দুইজন শিক্ষার্থী ও-লেভেল ম্যাথেমেটিক্স-ডি, একজন এডিশনাল ম্যাথেমেটিক্স এবং একজন অ্যাকাউন্টিং বিষয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ সম্মান লাভ করে। এ উপলক্ষে প্রধান অতিথি সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও দক্ষতার প্রশংসা করেন।
এছাড়া অনুষ্ঠানে জুনিয়র ও সিনিয়র বিভাগে ‘সেরা শিক্ষার্থী’ পুরস্কার প্রদান করা হয়। জুনিয়র বিভাগে ওয়াজিহা তাজিম এবং সিনিয়র বিভাগে রিধিমা সরকার তাদের কৃতিত্বের জন্য সম্মানিত হন। বিশেষ সম্মাননা ‘স্টুডেন্ট অব দ্য ডিকেড’ অর্জন করেন সাহিল ওয়াজির মামুন।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সেরা শিক্ষক ২০২৫-২৬’ পুরস্কার পান মোহাম্মাদ এমদাদুল হক (স্কুল বিভাগ) এবং সুলতান মাহমুদ (কলেজ বিভাগ)।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এই অর্জনকে অত্যন্ত গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান।
কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ তাঁর স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সাফল্যের চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে, যা উপস্থিত অতিথি, অভিভাবক ও কর্মকর্তাদের মুগ্ধ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : 07:09:11 pm, Friday, 22 May 2026