Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

বরিশালে শহীদ আবীরের নামে বেলস পার্ক করার দাবি স্বাধীনতা ফোরামের- সাধারণ মানুষের প্রতিবাদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:21:08 am, Wednesday, 4 September 2024
  • 253 বার পড়া হয়েছে

বরিশালে শহীদ আবীরের নামে বেলস পার্ক করার দাবি স্বাধীনতা ফোরামের- সাধারণ মানুষের প্রতিবাদ।।

বিশেষ প্রতিবেদক।।
প্রশাসন জোর করে বেলস পার্কের নাম  বঙ্গবন্ধু পার্ক করেছিল। আমরা বঙ্গবন্ধুর নামে নয়- শহীদ আবিরের নামে এই পার্কের নামকরণ চাই। আগামী এক মাসের মধ্যে এই নামকরণ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বরিশালে স্বাধীনতা ফোরাম নেতৃবৃন্দ। যদিও বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের। তাদের দাবী- বেলস পার্কের নাম পরিবর্তন বরিশালের ইতিহাস ঐতিহ্যের পুনরুদ্ধার পথে বাধা। ইতিপূর্বে বঙ্গবন্ধু উদ্যান নামকরণেরও প্রতিবাদ করেছিলেন  তারা। জোর করে বঙ্গবন্ধু উদ্যান নামকরণ হলেও সবাই বেলস পার্কই ডেকেছে। এ নাম কখনোই মুছে দেয়া যাবে না বলে জানান সাধারণ মানুষ।
৪ সেপ্টেম্বর বুধবার সকাল এগারোটায় বরিশালের বেলস পার্কের সামনের সড়ক অবরোধ করে প্রায় দু’ঘন্টা মানববন্ধন ও সমাবেশ করে স্বাধীনতা ফোরাম বরিশালের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের এম রহমতুল্লাহ বলেন- আগামী একমাসের মধ্যে  বেলস পার্ক থেকে বঙ্গবন্ধু নাম মুছে দিয়ে শহীদ আবীর এর নাম যুক্ত করতে হবে। তা না হলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন আবু নাসের রহমতুল্লাহ। 
তিনি এসময় বরিশাল স্টেডিয়াম- শেখ হাসিনা ক্যান্টনমেন্টসহ যাবতীয় স্থাপনা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম পরিবর্তন করার দাবী জানান।
স্বাধীনতা ফোরাম বরিশালের সভাপতি আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল আমিন ফরিদ- স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুল সাকিব- বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জুবায়ের- জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুসহ আরো অনেকে। 
এদিকে বেলস পার্ক নাম পরিবর্তন না করে ২৪ এর বীরসন্তান শহীদ আব্দুল্লাহ আল আবীর এর নামে তার গ্রামের বাড়ির সামনে সড়কের নামকরণের প্রস্তাব করেন বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ। বরিশাল সাহিত্য সংসদ, দক্ষিণবঙ্গ সাহিত্য ফোরামসহ একাধিক সাধারণ মানুষ ও সমাজ চিন্তাবিদ রেজা খান বলেছেন- বেলস পার্ক- বেল ইসলামিয়া হোস্টেল এবং ঈদগাহ ময়দানকে ঘীরে বরিশালের ইতিহাস ঐতিহ্যের স্মৃতি ঘুরে বেড়ায়। খান বাহাদুর হেমায়েতউদ্দিন আহমেদ- অশ্বিনী কুমার দত্ত- শের ই বাংলা একে ফজলুল হক- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশবরেণ্য এই মানুষগুলো কখনোই এই নাম পরিবর্তনের চেষ্টা করেননি। আওয়ামী লীগ করেছে বলেই তাদের আজ করুন পরিণতি হয়েছে। তাই বেলস পার্ককে তার জায়গায় থাকতে দেওয়ার অনুরোধ জানান সমাজ চিন্তাবিদসহ সকলেই। 
এসময় সামাজিক আন্দোলনের নেতা ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মিজানুর রহমান বলেন, শহীদ আব্দুল্লাহ আল আবীর আমাদের সন্তান- তাকে নিয়ে কাউকে রাজনীতি করতে দেয়া উচিত হবে না। তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার স্মারক হিসেবে তাঁর গ্রামের  বাড়ি বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠির বাহেরচর গ্রামে তার নামে একটি পাঠাগার হতে পারে।  ওকানের কোনো সড়কের নামকরণ আবীর সড়ক হতে পারে। ইতিহাস ঐতিহ্যের জায়গায় হাত দেয়া যুক্তিসঙ্গত হবে না বলে জানান তিনিসহ বরিশাল সাহিত্য সংসদ সদস্যরাও।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

বরিশালে শহীদ আবীরের নামে বেলস পার্ক করার দাবি স্বাধীনতা ফোরামের- সাধারণ মানুষের প্রতিবাদ।।

আপডেট সময় : 10:21:08 am, Wednesday, 4 September 2024