Dhaka , Monday, 19 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা নোয়াখালীতে ৪২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ; বেসরকারি হাসপাতাল রক্ষায় বড় ধরনের অর্থ লেনদেনর অভিযোগ  পাইকগাছায় দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক সংস্কার; এলাকায় স্বস্তির নিঃশ্বাস গঙ্গাচড়ায় ডিবি পুলিশের রোমহর্ষক অভিযান: কাভার্ড ভ্যান জব্দ নৌবাহিনীর বিশেষ অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান, জরিমানা আদায় শহীদ ওসমান হাদী স্মরণে ঝালকাঠিতে প্রদর্শনী, ‘মার্চ ফর জাস্টিস’ ও হাদী সন্ধ্যা শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে সীতার্তদের মাঝে কম্বল বিতরণ “রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার এর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ কে চির বিদায়” জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবিতে অবস্থান কর্মসূচি মালয়েশিয়ায় নির্মাণাধীন ২৩ তলা ভবন থেকে পড়ে নরসিংদির রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের যুবক তামিমের মৃত্যু, এখন পরিবার ও একাবাঁশির কান্নার শোকের মাতম। পাইকগাছার আদর্শ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই সহায়তা প্রদান বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ব্যারিস্টার কায়সার কামাল পাইকগাছার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে আসায় ধানের শীষের পরাজয়ের সম্ভাবনা চরভদ্রাসনে কিশোরীর বাড়ীতে হামলায় প্রধান দুই আসামী চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক গ্রেফতার। কক্সবাজারে স্বামীর দাপটে অফিস করেন না তানজিনা!  সতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ম্যাজিস্ট্রটকে কঠিন হুশিয়ারি হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেনের দুর্গম চরে আইন-শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা ও ভোটকেন্দ্র পরিদর্শন। রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত শহরকে সুন্দর রাখতে খালের পাড়ে ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের জাজিরায় ইকরা ক্যাডেট মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগরি প্রদান ও বাৎসরিক মাহফিল চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা: নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৬ টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২ মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কক্সবাজারে সভা ও প্রচার কার্যক্রম

বরিশালের আমড়া এখন দেশের ঐতিহ্য

  • Reporter Name
  • আপডেট সময় : 05:35:14 pm, Wednesday, 12 October 2022
  • 165 বার পড়া হয়েছে

বরিশালের আমড়া এখন দেশের ঐতিহ্য

মনির হোসেন,বরিশাল ব্যুরো॥

‘বরিশালে আমড়া’র খ্যাতি বিশ্বজুড়ে। দক্ষিণাঞ্চলের মাটি ও পানি আমড়া চাষের জন্য বেশ উপযোগী। বিশেষ করে বরিশালের ঝালকাঠী-পিরোজপুরে সুস্বাদু আমড়ার ফলন হয় সবচেয়ে বেশি। বলা চলে সারা দেশের আমড়ার চাহিদার ৬০-৭০ ভাগ মেটায় এ অঞ্চলের চাষিরা। গেল কয়েক বছরে বাম্পার ফলনও হয়েছে। সুস্বাদু আর সুখ্যাতির কারণে কৃষকরা দামও পেয়েছেন বেশ।ভালো টাকা আয়ের সুযোগ থাকায় পিরোজপুরে আমড়া চাষির সংখ্যা দিনদিন বাড়ছে। তবে গৃহস্থদের কাছ থেকে কেনা বস্তা প্রতি আট-নয়শ’ টাকার (প্রতি বস্তায় আট থেকে সাড়ে আটশ’) আমড়া হাত বদল হয়ে ঢাকায় এসে পৌঁছাতে পৌঁছাতে ২২০০-২৫০০ টাকা ছাড়ায়। ইতোমধ্যে পিরোজপুরে আমড়া একটি অর্থকারী ফল হিসেবে জায়গা করে একন বিশ্বজুড়ে। এটি চাষ করে জেলার বিভিন্ন উপজেলার চাষিরা বেশ ভালো আয় করছেন। এমনকি স্থানীয়দের চাহিদা মিটিয়ে বর্তমানে ইউরোপসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।জেলার বিভিন্ন উপজেলার স্থানীয় বাজারে পাইকারদের মাধ্যমে এসব আমড়া বিক্রি করে বাগানের মালিকরা কোটি কোটি টাকা আয় করছেন। তবে মধ্যস্বত্বভোগীদের অধিক মুনাফার কারণে আমড়া চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। গৃহস্থদের কাছ থেকে এক বস্তা আমড়া আট-নয়শ’ টাকায় কিনে তা জেলার বাজারে প্রায় ১৪-১৫শ’ টাকায় বিক্রি করছে ব্যাপারীরা। আর সেই আমড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বাজারে পাইকারী প্রতিবস্তা ২২-২৫শ’ টাকায় বিক্রি হয়।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর জানান, চলতি মৌসুমে গত দু’তিন বছরের তুলনায় আমড়ার ফলন অনেক ভালো হয়েছে। কৃষকরা তাদের চাহিদা মতো দামও পাচ্ছেন। জেলার কাউখালী, নাজিরপুর ও নেছারাবাদে এর চাষ বেশি হয়েছে। প্রায় সব বাড়িতেই অন্তত দু’তিনটি করে আমড়া গাছ আছে। এসব এলাকার রাস্তার পাশে, বাড়ির আঙিনায় আমড়া গাছ লাগানো প্রতিটি মানুষের নেশায় পরিণত হয়েছে।
এ এলাকার মাটি ও আবহাওয়া আমড়া চাষের জন্য খুবই উপযোগী। লাভজনক এ মৌসুমী ফল আমড়া গাছে রোগ বালাই খুবই কম। আমড়া গাছ রোপণের দু’বছর পরই তা ফল দেয় এবং কমপক্ষে ১০/১২ বছর পর্যন্ত বেঁচে থাকে।এসব এলাকার আমড়া কেনা-বেচার জন্য রয়েছে একদল ব্যাপারী। তারা চৈত্র-বৈশাখ মাসে গৃহস্থদের অগ্রিম টাকা দিয়ে আমড়ার গাছ কিনেন। ওই ক্রেতারা স্থানীয় পাইকারদের কাছে এসব আমড়া বিক্রি করেন। পাইকাররা তা বস্তাবন্দি করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠায়। এসব পাইকারদের স্থানীয় ভাষায় মহাজন বলে। মহাজনরা গ্রাম থেকে গৃহস্থদের কাছ থেকে আমড়া কেনার জন্য স্থানীয় ক্রেতাদের অগ্রিম টাকা দিয়ে থাকেন। একে স্থানীয় ভাষায় দাদন বলে।শ্রাবণ থেকে কার্তিক- চারমাস পর্যন্ত স্থানীয় ব্যাপারীরা গৃহস্থদের কাছ থেকে আমড়া কিনেন। আবার কেউ কেউ গৃহস্থদের কাছ থেকে কেনা গাছ থেকে এসময়ে পর্যায়ক্রমে আমড়া সংগ্রহ করেন। তারপর সেগুলো বস্তা হিসেবে ব্যাপারীরা জেলার সবচেয়ে বড় আমড়ার মোকাম কাউখালীতে নিয়ে বিক্রি করেন। এরপর সেখান থেকে লঞ্চে করে ঢাকা, চাঁদপুর, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, সিলেট, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। কৃষি কর্মকর্তা জানান, পিরোজপুর তথা বরিশালের আমড়া এখন দেশের ঐতিহ্য। দেশের চাহিদা মিটিয়ে এখন ভারত, মালয়েশিয়া, নেপাল,ইউরোপসহ বিভিন্ন দেশে তা পাঠানো হচ্ছে। মধ্যপ্রাচ্যেও যাচ্ছে নিয়মিত।নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগ বিজয় হালদার জানান, এখানে (নাজিরপুর) প্রায় ৭৫ হেক্টর জমিতে আমড়া চাষ হয়। চাষিরা গত দু’তিন বছরের তুলনায় এবার আমড়ার দাম ভালো পেয়েছেন। এ উপজেলার কলারদোয়ানিয়া, দেউলবাড়ি ও মালিখালী ইউনিয়নে আমড়ার চাষ বেশি হচ্ছে। এসব এলাকা নিচু হওয়া সত্ত্বেও চাষিরা তাদের পতিত জমিতে কান্দি কেটে মাটি উঁচু করে আমড়ার চাষ করেছেন।গাছ রোপণের দু’বছর পরই তা ফল দেয় এবং কমপক্ষে ১০/১২ বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে এসব গাছ একটু বেশি বয়স হলে পোকা ধরে। শতাংশ প্রতি তিন-চারটি গাছ লাগালে এর ফলন বেশ ভালো হয়। গত দু’বছর ধানের দাম কম পাওয়ায় এলাকার কৃষকরা আমড়া চাষের দিকে ঝুঁকছেন।নাজিরপুরের আমড়া চাষি আছাদুজ্জামান শিকদার বলেন, ধানের দাম কম পাওয়ায় আমড়া চাষের দিকে ঝুঁকছি। আমড়া চাষ সহজ ও লাভজনক। এবছর প্রায় দুই একর জমিতে লাগানো আমড়া গাছ থেকে প্রায় এক লাখ ৭০ হাজার টাকা পেয়েছি। কিন্তু সমপরিমাণ জমিতে ধানচাষ করলে মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকার বেশি পেতাম না।তিনি আরও বলেন, আমড়া গাছের বয়স একটু বেশি হলে তাতে পোকায় ধরলে স্থানীয় উপজেলা কৃষি অফিসের পরামর্শে প্রতিকার করা সম্ভব। তাছাড়া কিছু কিছু গাছে বৈশাখের শুরুতে নতুন গজানো পাতায় লেদাপোকা আক্রমণ করে। এসময় বিভিন্ন ধরনের কীটনাশক ছিটালে তা দূর হয়।ঝালকাঠি জেলার আমড়া মোকামের ব্যবসায়ী কবির হোসেন বলেন, এ মোকাম থেকে বছরের শ্রাবণ থেকে কার্তিক এই চারমাস দেশের বিভিন্নস্থানে কোটি কোটি টাকার আমড়ার চালান যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে

বরিশালের আমড়া এখন দেশের ঐতিহ্য

আপডেট সময় : 05:35:14 pm, Wednesday, 12 October 2022