Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

ববিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:26:46 pm, Tuesday, 15 April 2025
  • 330 বার পড়া হয়েছে

ববিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

মোঃ তামিম ইকবাল রাজু ,ববি প্রতিনিধি

পহেলা বৈশাখ। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে এক নতুন সূর্যের আলোয় স্নান করে আসে এই দিনটি— বাংলা বছরের প্রথম দিন। গ্রাম বাংলার মাঠঘাট থেকে শুরু করে নগরের কংক্রিট-ঘেরা বুকে এই দিনটিই যেন সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে রঙিন।

এই পহেলা বৈশাখ কি শুধুই উৎসব? না, এটি আমাদের পরিচয়ের, আত্মমর্যাদার একটি বলিষ্ঠ ভাষ্য।রক্তরাঙা সূর্য যখন নববর্ষের প্রথম সকালের আকাশ ছুঁয়ে উঠল, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছিল প্রতিজ্ঞা, সংস্কৃতি ও আশার দীপ্তিতে। বাংলা ১৪৩২ সনের পহেলা বৈশাখ এবার ছিল শুধুই উৎসব নয়, বরং এক নবযাত্রার সূচনা, এক ঐতিহাসিক ক্ষণের সাক্ষ্য।

সারা দেশে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এটি ছিল প্রথম বৈশাখ। ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এবারের বৈশাখ উদযাপন ছিল গণজাগরণ, মুক্তি ও পরিবর্তনের প্রতীক। প্রতিপাদ্য ছিল সময়োপযোগী ও অর্থবহ-‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

নতুন বছরকে স্বাগত জানাতে সোমবার -১৪ এপ্রিল- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রঙিন র‌্যালি ও সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে দিনটি উদযাপন করে। হাতে কুলা, তালপাতার পাখা, বাঁশি ও মুখোশ নিয়ে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়। র‌্যালির ফেস্টুনে উঠে আসে ‘নতুন বাংলা, নতুন আশা’র বার্তা—একটি চেতনার প্রতীক, যা সংস্কৃতি, ইতিহাস এবং স্বাধীনতার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

পহেলা বৈশাখে বরাবরের মতো পান্তা-ইলিশ থাকলেও এবার মা ইলিশ সংরক্ষণের কথা মাথায় রেখে পরিবেশবান্ধব চিন্তাভাবনায় ইলিশের পরিবর্তে রুই মাছ পরিবেশন করা হয়। এটি ছিল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের একটি প্রশংসনীয় উদ্যোগ, যা পরিবেশ সচেতনতার পরিচায়ক।

শোভাযাত্রা শেষে উপাচার্য বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলাদেশ বৈচিত্র্যের দেশ। এই বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্য। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক, যা আমাদের আরও সংহত ও ঐক্যবদ্ধ করে।” তিনি নতুন বছরে সকলের সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

ববিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় : 12:26:46 pm, Tuesday, 15 April 2025