Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫ পর্যটক রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ। শারদীয় দুর্গাপূজায় মোস্তফাপুরবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম সোহাগ চরভদ্রাসনে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন – এমপি খোকন তালুকদার কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭

বন্যার পানি নিষ্কাশন বন্ধ থাকায় রামগঞ্জে স্বেচ্ছাসেবকদের মহৎ উদ্যোগ খাল পরিষ্কার করলো স্বেচ্ছাসেবীরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:46:32 pm, Wednesday, 28 August 2024
  • 256 বার পড়া হয়েছে

বন্যার পানি নিষ্কাশন বন্ধ থাকায় রামগঞ্জে স্বেচ্ছাসেবকদের মহৎ উদ্যোগ খাল পরিষ্কার করলো স্বেচ্ছাসেবীরা।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিরেন্দ্র খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবীরা। খালটিতে ময়লা ফেলে ভাগাড়ে পরিণত করা হয়েছিল। এতে পানি নিষ্কাশন বন্ধ ছিল। বুধবার  -২৮ আগস্ট- দুপুরে স্থানীয় ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে আরো কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাশ্রমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম ।
স্থানীয় সুত্রে জানাযায়- রামগঞ্জ বাসষ্ট্যান্ডের পিছন থেকে সোনাপুর উত্তর বাজার ব্রীজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জায়গায় বাজারের ময়লা ও বর্জ্য ফেলে পানি নিষ্কাশন বন্ধ করে দেওয়া হয়েছিল। ভয়াবহ বন্যায় পানি চলাচল করতে না পারায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এটি পরিষ্কারের উদ্যোগ নেয়।
স্থানীয় বাসিন্দা জাকির মোস্তান বলেন- আমাদের চারপাশে খালখেকো- বালুখেকো- কৃষি জমিখেকোর ছড়াছড়ি। এদের কারনে পরিবেশ-প্রকৃতি হুমকিতে। জলবায়ৃ পরিবর্তনের প্রভাবে এরাই দায়ী। প্রশাসন এবং শহরবাসীর একান্ত প্রচেষ্টায় দখলকারী- দুষনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং খালটিকে সব সময় পরিস্কার রাখতে হবে। খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শহরের সব নাগরিকের দায়িত্ব।
স্থানীয় বাসিন্দা- টিপু বলেন- বিরেন্দ্র খালকে একটি আধুনিক সুবিধাসংবলিত লেক পার্কে পরিণত করা সম্ভব। এটি বাস্তবায়ন করা গেলে শহরের মানুষ স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরে পাবে। এই খালের লেক ধরে চলাফেরার পাশাপাশি মনোরম পরিবেশ উপভোগ করা যাবে। এর জন্য বিরেন্দ্র খালেেক দখলমুক্ত করে বাঁচিয়ে রাখাটা জরুরি। 
ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খালেদ মাহমুদ ফারুক বলেন, খালে পানি আটকে প্রচুর মানুষ পানিবন্দি হয়ে ছিল। স্বেচ্ছাসেবকরা ভেকুমেশিন -খননযন্ত্র- সংগ্রহ করে এটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। 
 এ সংগঠনটির সদস্যরা সামাজিক কাজে সব সময় নিজেদেরকে নিয়োজিত রেখেছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম ইত্তেফাককে বলেন- তরুণ-যুবকদের এমন কাজকে স্বাগত জানাই। আজ তারা যে উদ্যোগ নিয়েছে তা স্মরণীয় হয়ে থাকবে। তাদের মতো সমাজের আরও স্বেচ্ছাসেবীসহ ভালো মানুষগুলো এগিয়ে এলে ছোট ছোট সমস্যাগুলো নিজেরাই সমাধান করা সম্ভব। এ ধরনের কাজে এগিয়ে আসা মানুষজনকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা

বন্যার পানি নিষ্কাশন বন্ধ থাকায় রামগঞ্জে স্বেচ্ছাসেবকদের মহৎ উদ্যোগ খাল পরিষ্কার করলো স্বেচ্ছাসেবীরা।।

আপডেট সময় : 02:46:32 pm, Wednesday, 28 August 2024