Dhaka , Tuesday, 10 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুর জোয়ারিয়ানালায় নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর জাকের হোসাইন ও সম্পাদক মাহবুবর রহমান মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আরশি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম, এবার লক্ষ্য সিঙ্গাপুরে বিশ্বজয় ফটিকছড়ির রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮ হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র কক্সবাজার পৌর নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর খালেদ সাইফী ও সম্পাদক ইউছুফ মক্কী রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ অভিযান: ২৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায়, মাকে হত্যার অভিযোগ- আদালতের নির্দেশে তিন মাস পরে লাশ উত্তোলন”- তদন্তে সিআইডি”

ফরিদপুরের আলফাডাঙ্গায় সংবাদ প্রকাশের পর নদীতে আড়াআড়ি অবৈধ বাঁধ অপসারণ- ভ্রাম্যমান আদালত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:00:25 pm, Sunday, 19 January 2025
  • 217 বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় সংবাদ প্রকাশের পর নদীতে আড়াআড়ি অবৈধ বাঁধ অপসারণ- ভ্রাম্যমান আদালত

আহম্মেদ আল ইভান স্টাফ রিপোর্টার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে দেওয়া ১৫০০-২০০০ মিটার মাছ শিকারের আড়াআড়ি বাঁশ ও কারেন্ট জালের বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়,গত ২৪ ও ২৫ ডিসেম্বর ২০২৪ কয়েকটি জাতীয় দৈনিক- সাপ্তাহিক- অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হওয়ার পর ভারপ্রাপ্ত ইউএনও একেএম রায়হানুর রহমান অবৈধ বাঁধ সম্পর্কে অবগত হন এবং সরজমিনে গিয়ে তিন দিনের মধ্যে বাঁধ অপসারণে নির্দেশ দেন। বাঁধ মালিকেরা নিজেদের গরীব ও অসহায় দাবি করে পাঁচ দিনের সময় নেন। অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে বাঁধ অপসারণ করেনি বরং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে মদদপুষ্ট হয়ে অবৈধভাবে মাছ শিকার করছেন। বাঁধ অপসারণের জন্য পর্যাপ্ত লোকবল না থাকায় ১৭ দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়নি তবে শেষ রক্ষা হয়নি ঐ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর হাত থেকে।

“শনিবার ১৮ ডিসেম্বর” বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার দিঘলবানা খেয়াঘাটের দক্ষিণে মধুমতি নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ মাছ শিকারের বাঁধ অপসারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ, কে, এম রায়হানুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ, কে, এম রায়হানুর রহমান বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও বাঁশ দিয়ে তৈরি আড়াআড়ি বাঁধটি অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা ও মোহাম্মদপুর উপজেলার কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী মধুমতি নদীতে অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন। বাঁধের অর্ধেক বাঁশ অপসারণ করে নিলাম করা হয়েছে, রাতে মাছ শিকারের জন্য অস্থায়ী কুড়ে ঘর ধ্বংস করা হয়েছে এবং একটি ভাড়া চালিত ট্রলার জব্দ করা হয়েছে। শর্ত সাপেক্ষে ট্রলারটি ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘মধুমতি নদীসহ উপজেলার সকল নদ-নদী, খালে পানির অবাধ প্রবাহ এবং মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন সচেষ্ট থাকবে। ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিযানকালে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক সুজন বিশ্বাস,মৎস্য হিসাব রক্ষক মো. রিফাত মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ভূমি সেলিমুজ্জান খান  উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুর জোয়ারিয়ানালায় নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর জাকের হোসাইন ও সম্পাদক মাহবুবর রহমান

ফরিদপুরের আলফাডাঙ্গায় সংবাদ প্রকাশের পর নদীতে আড়াআড়ি অবৈধ বাঁধ অপসারণ- ভ্রাম্যমান আদালত

আপডেট সময় : 05:00:25 pm, Sunday, 19 January 2025