Dhaka , Friday, 23 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে মীর নাছির। নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি রাজাপুরে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ লালমনিরহাটে সমাজসেবিকা হাবিবা খাতুনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে:- সেনাবাহিনী প্রধান চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল নেত্রকোণার দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা শুরু নেত্রকোণার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ পাইকগাছায় ওয়াবদা কেটে অবৈধ লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাণিজ্যে ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা বহুমুখীকরণে জোর দিচ্ছে সরকার ও বিশ্বব্যাংক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলিসহ একজন সক্রিয় সদস্য গ্রেফতার ‎নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু বিড়ি খাওয়া বক্তব্য দেওয়াতে জামাতের ২ কোটি ভোট বাড়ছে: ড. ফয়জুল হক  গাজীপুরে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে মহা নামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত অপহৃত কলেজছাত্রী উদ্ধার: র‍্যাবের জালে লালমনিরহাটের মূল হোতা নাঈম রামুতে কাজের প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা অপহরণ, একজন আটক সীমান্ত থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে মাদক, ফরিদের মাদক সাম্রাজ্যে আতঙ্কিত বালুখালীবাসী বেগমগঞ্জে মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার। শক্তিশালী গণমাধ্যম ছাড়া সুশাসন সম্ভব নয়, রামগঞ্জে হাত পাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নারায়ণগঞ্জের পাচঁটি নির্বাচন আসনে ৪৭ জন কে চূড়ান্ত প্রার্থী ঘোষণা। ধানের শীষের জন্য অনেক সাথী আত্মাহুতি দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন: প্রতীক পেয়ে আবেগাপ্লুত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পাইকগাছায় জেলা সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি নির্বাচনকালীন সাংবাদিকতা নিয়ে কক্সবাজারে পিআইবির দুই দিনের প্রশিক্ষণ শুরু বায়েজিদে পুলিশের ড্রাইভার পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি টুকু কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ বালিজুরী রেঞ্জে মানুষ–হাতি দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা

পুরুষ প্রার্থীর চেয়েও বেশি প্রচেষ্টা চালাবে জোট—ডা. মাহমুদা মিতু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:53:52 pm, Tuesday, 30 December 2025
  • 27 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমার রাজনৈতিক অঙ্গীকার।” সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. মাহমুদা মিতু বলেন, রাজাপুর–কাঁঠালিয়া এলাকার উন্নয়ন নিয়ে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি যুব সমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কার্যকর আইন বাস্তবায়নের মাধ্যমে বর্তমান প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার স্বপ্ন দেখছেন তিনি।
জোটগত রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যেহেতু জোটগতভাবে নির্বাচন করছি, তাই জোট ও দলের যে সিদ্ধান্ত আসবে, সবাই তা ঐক্যবদ্ধভাবে মেনে নেবো।” তিনি আরও জানান, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে—একজন পুরুষ প্রার্থীর জন্য যে পরিমাণ প্রচেষ্টা চালানো হয়, তার চেয়েও বেশি প্রচেষ্টা তার জন্য করা হবে। একই সঙ্গে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
স্বল্প সময়ের মধ্যে নির্বাচনী মাঠ গুছিয়ে বিজয়ের সম্ভাবনা প্রসঙ্গে ডা. মিতু বলেন, “মাত্র ৩৬ দিনের মধ্যেই আমরা স্বৈরাচার পতন ঘটাতে সক্ষম হয়েছি। সৎ ইচ্ছা ও নিরলস পরিশ্রম থাকলে নির্বাচনের জন্য যে কয়দিন সময় আছে, সেটুকুই যথেষ্ট। ইনশাল্লাহ, আমরা তা করে দেখাবো।”
নিজের রাজনৈতিক উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ঈদের সময় নিজ হাতে বস্তা টেনে শহীদ পরিবারগুলোর কাছে গেছেন তিনি। “আমার নিজের সন্তানের মুখে ঈদের খাবার ওঠার আগে যেন একজন শহীদ পরিবারের সন্তানের মুখে খাবার ওঠে—এই চিন্তাটাই আমার রাজনৈতিক ও মানবিক প্রেরণা। এই আন্তরিকতা সারাজীবন থাকবে,” বলেন তিনি।
ডা. মিতু আরও বলেন, নির্বাচনের বাইরেও তার মূল লক্ষ্য একটি সচেতন রাজনৈতিক গোষ্ঠী তৈরি করা এবং তা ধরে রাখা। “আজ মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে পেরে আমার খুব ভালো লেগেছে,” যোগ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অবনতি থাকলেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে হবে। “আমরা যদি সবাই ঠিক থাকি, তাহলে খুব ভালোভাবেই এই নির্বাচন সম্পন্ন করা সম্ভব,” বলেন ডা. মাহমুদা মিতু।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে মীর নাছির।

পুরুষ প্রার্থীর চেয়েও বেশি প্রচেষ্টা চালাবে জোট—ডা. মাহমুদা মিতু

আপডেট সময় : 07:53:52 pm, Tuesday, 30 December 2025