Dhaka , Friday, 20 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হারানো বিজ্ঞপ্তি ‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’ দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের হরিপুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলেন ইউএনও সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিরলস জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় বল্লমঝাড়ের চেয়ারম্যান জুলফিকার রহমান লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই’র সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান খয়রাবাদ সেতুর কাছে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: হেলপার নিহত, আহত অর্ধশতাধিক জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ভয়ংকর ঝুঁকিপূর্ণ সিটি মার্কেট: ভেঙে নতুন ভবন নির্মাণেও আপত্তি ব্যবসায়ী নেতাদের, চায় দ্রুত সংস্কার আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ এ্যাব কর্তৃক আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা তরুণদের উদ্ভাবনী শক্তিতে আকাশ জয় করবে বাংলাদেশ: লালমনিরহাটে খালখনন উদ্বোধন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী উখিয়ায় ডিএসকের ওয়াশ প্রকল্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০ রামুর ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে-০২ জন মাদক সেবনকারী গ্রেফতার পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

পিরোজপুরে ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 09:56:33 pm, Wednesday, 12 March 2025
  • 356 বার পড়া হয়েছে

পিরোজপুরে ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক

শাহিন ফকির 
 
পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মো. ফরহাদ নামে এক যুবকের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার -১২ মার্চ- বেলা পৌনে ১২টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ফরহাদ পিরোজপুর সদর উপজেলার খামকাটা এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হিরা শেখ জানান, সকালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা পুরাতন বাসস্ট্যান্ড ও সাইদী ফাউন্ডেশন হয়ে পুনরায় কলেজের সামনে ফিরছিলেন।
শিক্ষার্থী হিরা শেখ বলেন, “সাইদী ফাউন্ডেশনের সামনে থেকে এক যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং নানা ধরনের অশালীন মন্তব্য করে। পরে সে আমাদের ‘জয়বাংলা স্লোগান’ দিতে বলে। আমরা ভিডিও করতে বাধা দিলে সে হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।”
শিক্ষার্থী মিরানা ইসলাম বলেন, “আমরা ধর্ষণের বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলাম। অথচ সেই মিছিলে আমাদের উত্ত্যক্ত করা হয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হারানো বিজ্ঞপ্তি

পিরোজপুরে ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক

আপডেট সময় : 09:56:33 pm, Wednesday, 12 March 2025