Dhaka , Friday, 12 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিন গ্রেফতার-১০ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি অজ্ঞাত নামক এক নারী মিলছে না নাম পরিচয়  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল পাইকগাছায় গফুরের বাঁচার আর্তনাদ: বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন আড়াইহাজারে এনসিপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ রামগঞ্জে কিশোরগ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর ২৭.২ লাখ টাকার ‘স্বর্ণ কাতান’ উদ্ধার: কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র নজরদারিতে চোরাকারবারীরা ব্যর্থ বিসিকে ওয়েভ টেক্স অ্যাপারেলসে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সঙ্গে কক্সবাজার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ:- নওশীন আরজান হেলাল দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে…. দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু পাবনায় ২ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার ঝালকাঠিতে ইয়াবাসহ যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আটক বেগমগঞ্জে একাধিক মামলার আসামি গণপিটুনিতে হত্যা ; মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন   হাটহাজারীর একই গ্রামে দুই এমপি প্রার্থী: নির্বাচনী এলাকায় নতুন আলোচনার ঝড়। পাবনায় মাটি বোঝাই ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপির দুই প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব সহ আহত ৫ মান্দাতার আমলের রাজনীতি দেশে চলবে না ; নোয়াখালীতে জেএসডির প্রার্থী পরিচিতি সভায় তানিয়া রব বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে ‎রূপগঞ্জে র‍্যালী আলোচনা সভা প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ রূপগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস: হিউম্যান এইডের উদ্যোগে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কক্সবাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন: সার্চ মানবাধিকার সোসাইটির র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু শার্শায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা মধুপুর পৌর ভবনের তৃতীয় তলা সম্প্রসারণের শুভ উদ্বোধন

পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:55:20 am, Sunday, 30 November 2025
  • 12 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় নক-আউট শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর বর্ণাঢ্য উদ্বোধন। শুক্রবার (২৮ নভেম্বর) স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।

আয়োজক কমিটি জানায়, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন এবং জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলার নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আমিনুল ইসলাম বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে ক্রীড়া কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মনোভাব তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। আমরা চাই, আমাদের তরুণরা মাঠমুখী হোক, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক।

স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই ধরনের টুর্নামেন্ট সমাজে সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করে, যা একটি সুন্দর সমাজ গঠনে অত্যন্ত প্রয়োজনীয়।

আলোচনা পর্ব শেষে প্রথম ম্যাচের টসের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরুতেই বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি খেলাধুলার প্রতি স্থানীয় তরুণদের আগ্রহ ও উচ্ছ্বাসকে আরও উজ্জ্বল করে তোলে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিন গ্রেফতার-১০

পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : 11:55:20 am, Sunday, 30 November 2025