Dhaka , Saturday, 7 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক

পাইকগাছায় শিক্ষকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 11:53:33 am, Monday, 26 January 2026
  • 14 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাইকগাছা উপজেলার ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত মোট ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, চলমান সংস্কার কাজ এবং নির্বাচনকালীন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে প্রাপ্ত বরাদ্দের আওতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাস্তবায়নাধীন সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে চলমান সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভোটারদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতির কোনো ঘাটতি রাখা যাবে না।

এছাড়াও নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করতে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাপ্ত বরাদ্দের আওতায় উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপনের গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে প্রধান শিক্ষকদের অবহিত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার মোট ৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টিতে সিসিটিভি স্থাপনের মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হবে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী নির্বাচন পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত প্রধান শিক্ষকগণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

পাইকগাছায় শিক্ষকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 11:53:33 am, Monday, 26 January 2026