Dhaka , Sunday, 8 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ‎রামগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ সেতু নির্মাণ লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ৩ মাদককারবারী আটকসহ বিপুল মাদক জব্দ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর সাথে মধুপুরে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত খুলনা জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং; সততা ও নিরপেক্ষতার বার্তা দিলেন পুলিশ সুপার ২৬ বছরের সাহিত্যযাত্রা: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের রজত জয়ন্তী উদযাপন চট্টগ্রাম বন্দরের ধর্মঘটের প্রতি সর্বাত্মক সমর্থন : পেশাজীবী নেতৃবৃন্দ নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের সম্প্রীতির ডাক: একটি হাত ‘হিন্দু’, অন্যটি ‘মুসলিম’- ব্যারিস্টার কায়সার কামাল সকল ধর্মের অনুসারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার; মাওঃ আবুল কালাম আজাদ ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি

পাইকগাছায় মোবাইল কোর্ট অভিযান; অনিয়মে এক প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:45 pm, Tuesday, 3 February 2026
  • 9 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পাইকগাছা পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে পাইকগাছা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।

অভিযানকালে পাইকগাছা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় কসমেটিক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘বাবু লেদার’-এ অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এছাড়াও শাহাদাৎ হাকিমের ঔষধের দোকান, বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকান, স্বর্ণের দোকান, মিষ্টির দোকানসহ আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট দোকান মালিকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী ব্যবসায়ীদের উদ্দেশ্যে মূল্য তালিকা প্রদর্শন, বৈধ কাগজপত্র সংরক্ষণ, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই পরিদর্শক তরিকুল সুমন এবং উপজেলা ভূমি অফিসের পেশকার মোঃ আনিসুর রহমান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জনস্বার্থ রক্ষা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে ভোক্তাদের অধিকার আরও সুরক্ষিত হবে এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি

পাইকগাছায় মোবাইল কোর্ট অভিযান; অনিয়মে এক প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : 08:25:45 pm, Tuesday, 3 February 2026