Dhaka , Tuesday, 17 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ২৫ খুদে ডাক্তারকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেত্রকোনার পূর্বধলার আগিয়া বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা, শেষে পুরস্কার বিতরণ গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি

পাইকগাছায় পাখির জন্য গাছে বাসা স্থাপনের উদ্বোধন করেন- ইউএনও মাহেরা নাজনীন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:39:07 am, Wednesday, 9 October 2024
  • 222 বার পড়া হয়েছে

পাইকগাছায় পাখির জন্য গাছে বাসা স্থাপনের উদ্বোধন করেন- ইউএনও মাহেরা নাজনীন।।

এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক সভা ও গাছে পাখির বাসা স্থাপনের লক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, পাখি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসম্য রক্ষা করে পাখি। ফসলের পোকামাকড় খেয়ে পাখি আমাদের নানা ভাবে উপকার করে।পাখি সংরক্ষণে বনবিবির এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। পাখি সুরক্ষায় বনবিবির এ কাজে আমার সহযোগীতা থাকবে।
৯ অক্টোবর বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ সভা ও গাছে পাখির বাসা স্থাপনের উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। গণসচেতনতামূলক সভা ও পাখির বাসা স্থাপন অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, উপজেলা সমবায় অফিসার হুমায়ুন কবির, একাডেমির সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, ক্লাবের সাধারণ সম্পাদক ও বনবিবি সংগঠন যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন, প্রধান শিক্ষিকা অঞ্জলি রানী- মোঃ রাজু আহমেদ সহ অনেকে।
পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার- হত্যা- লালন-পালন- ক্রয়-বিক্রয় বন্য প্রাণী -সংরক্ষণ ও নিরাপত্তা- আইন- ২০১২- অনুযায়ী দন্ডনীয় অপরাধ। সাধারণ মানুষকে সচেতন করতে-শিকারী ও অসাধুদের সতর্ক করতে বনবিবি সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গাছে পাখির বাসার জন্য কাঠের তৈরি বাস্ক- মাটির পাত্র ও বিল বোর্ড স্থাপন করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী -সংরক্ষণ ও নিরাপত্তা- আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার- হত্যা- আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ। পাখি  হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
উল্লেখ্য-পাখি বাঁচাও- প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা- নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র- ঝুড়ি- সচেতনতামূলক লিফলেট বিতারণ- উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।এছাড়া খুলনা রেলওয়ে স্কুল ও ডুমুরিয়া উপজেলা চত্তরের গাছে পাখির জন্য বাসা স্থাপন করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলকে সহযোগীতা করার আহবান জানান পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

পাইকগাছায় পাখির জন্য গাছে বাসা স্থাপনের উদ্বোধন করেন- ইউএনও মাহেরা নাজনীন।।

আপডেট সময় : 09:39:07 am, Wednesday, 9 October 2024